ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রিয়াঙ্কা-অরল্যান্ডো জুটি আসছে নতুন সিনেমা

ফাইল ছবি

হলিউডে নতুন চমক নিয়ে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। এবার তিনি জুটি বাঁধছেন বিশ্ববিখ্যাত অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে, যিনি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এবং ‘লর্ড অব দ্য রিংস’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

এই দুই তারকাকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে থ্রিলারধর্মী নতুন সিনেমা ‘রিসেট’। সিনেমাটি পরিচালনা করবেন ম্যাট স্মাকলার, যিনি এর আগে ২০২২ সালে ‘ওয়াইল্ডফ্লাওয়ার’ পরিচালনা করেছিলেন। চিত্রনাট্য লিখেছেন জর্ডান রলিন্স। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগামী আগস্টে সিনেমাটির শুটিং শুরু হবে।

পরিচালক ম্যাট স্মাকলার জানান, তিনি এমন একটি জুটি খুঁজছিলেন যেখানে আকর্ষণ, রহস্য এবং আবেগ একসাথে ফুটে উঠবে। তার মতে, প্রিয়াঙ্কা ও অরল্যান্ডো পর্দায় সেই রসায়ন তৈরি করতে সক্ষম।

সিনেমাটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন প্রধান দুই তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও অরল্যান্ডো ব্লুমসহ আরও একাধিক প্রযোজনা সংস্থা। এর মধ্যে রয়েছে ফ্র্যাটরিসাইডাল ফিল্মস, কেমিক্যালি অল্টার্ড, রোডস এন্টারটেইনমেন্ট, প্রিয়াঙ্কার পার্পল পেবল পিকচার্স এবং অরল্যান্ডোর অ্যামেইজিং আউল।

প্রযোজক জন ও এরিখ হোয়েবার এক যৌথ বিবৃতিতে জানান, সিনেমাটি প্রেম, টিকে থাকার লড়াই, সাসপেন্স এবং প্রতারণার এক জটিল গল্প উপস্থাপন করবে। তাদের ভাষায়, চিত্রনাট্যে রয়েছে একাধিক চমকপ্রদ টুইস্ট, যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখবে।

গল্প অনুযায়ী, প্রিয়াঙ্কা অভিনয় করছেন এক নারীর চরিত্রে, যিনি অতীত স্মৃতি হারিয়ে এক নির্জন স্থানে নিজেকে আবিষ্কার করেন। সেখানে তাকে বেঁচে থাকার জন্য এক রহস্যময় পুরুষের (অরল্যান্ডো ব্লুম) ওপর নির্ভর করতে হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক ও অতীতের গোপন সত্য উন্মোচিত হতে থাকে।

প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির খবর শেয়ার করেছেন, যা প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তার পোস্টে দিয়া মির্জা ও আলিয়া ভাটসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে প্রিয়াঙ্কাকে দেখা গেছে ‘দ্য ব্লাফ’ সিনেমায়, যেখানে তিনি কার্ল আরবানের সঙ্গে কাজ করেন। সামনে তাকে দেখা যাবে এসএস রাজামৌলির বড় বাজেটের সিনেমা ‘বারাণসী’-তে, যা আগামী বছরের ৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রায় রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা

1

নতুন ভিসিকে বাধা, ডুয়েটে ব্লকেড

2

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

3

বৃষ্টির প্রভাবে রাজধানীতে সবজির দাম বেড়েছে

4

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত

5

নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাশেদ খাঁনের

6

পদত্যাগের ঘোষণা দিলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্

7

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

8

আলোচনা অব্যাহত রাখতে চায় ওয়াশিংটন, জানিয়েছে ইরান

9

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু

10

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬

11

রামিসা হত্যাকাণ্ড স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্

12

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুর সংখ্যা

13

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

14

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

15

৫ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা

16

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

17

নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

18

‘সংসদ কোনো ফাইজলামির জায়গা না : ইলিয়াস

19

কিউবা দখল নিয়ে রসিক মন্তব্যে নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

20