ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি |সংগৃহীত

রাশিয়ার সীমান্তের কাছ দিয়ে উড়ার সময় যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীকে বহনকারী একটি বিশেষ সরকারি বিমানের ওপর সাইবার হামলার অভিযোগ উঠেছে। এতে বিমানের যোগাযোগ ব্যবস্থা ও জিপিএস সংকেত হঠাৎ করে অচল হয়ে পড়ে বলে জানা গেছে।

ঘটনাটি চলতি সপ্তাহের শুরুতে ঘটে এবং পরে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ এ বিষয়টি প্রকাশ করলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এস্তোনিয়ায় অবস্থানরত ব্রিটিশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরছিলেন। রাশিয়ার সীমান্তের কাছাকাছি পৌঁছানোর সময়ই বিমানটির নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ করা হয়।

সাইবার হামলার কারণে বিমানের জিপিএস সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে। ফলে পাইলটরা প্রায় তিন ঘণ্টার যাত্রাপথে বিকল্প নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করে নিরাপদে বিমান পরিচালনা করতে বাধ্য হন।

ব্রিটিশ কর্তৃপক্ষের ধারণা, এই সাইবার হামলার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ দায় স্বীকার করেনি।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটি নিয়ে এখনো কোনো মন্তব্য না করলেও বিষয়টি নিয়ে নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে সামরিক ও সরকারি বিমানের ওপর সাইবার আক্রমণের ঝুঁকি ক্রমেই বাড়ছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভিসিকে বাধা, ডুয়েটে ব্লকেড

1

ভারতীয়দের নিয়ে অপপ্রচারে কঠোর সিঙ্গাপুর

2

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন কৌশল

3

বাড়তে পারে অ্যাপলের পণ্যের দাম, ইঙ্গিত টিম কুকের

4

শেষ মুহূর্তের গোলে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করল জাপান

5

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

6

সেরা গোলের দৌড়ে মেসি-আলভারেজ, সমর্থকদের ভোটে নির্বাচিত হবে ব

7

মার্কিন প্রতিরক্ষা প্রকল্পে স্পেসএক্সের ৪১৬ কোটি ডলারের চুক্

8

চোখের নিচে ফোলাভাব কি শুধু ঘুমের অভাবে

9

ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ

10

ম্যারাডোনার বিষাদের শহর ডালাসে মেসিদের সামনে অস্ট্রিয়া

11

যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

12

মাদকের নেশায় বেপরোয়া ছেলে, পুলিশের হাতে তুলে দিলেন মা

13

‘ইয়ামালকে আটকাতে হলে রুমে তালাবন্দি রাখতে হবে’— স্কালোনির রস

14

জিম্বাবুয়েতে ওয়ানডেতে ৮২৩ রানের টার্গেট

15

ফ্রান্সের প্রধান কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী জিদান

16

রাবির বৈশাখী শোভাযাত্রায় ঘোড়াগাড়ি টমটম, জ্বালানি সংকট নিয়ে ব

17

যেকোনো সময় ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহুর

18

ডিপিএলে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দেবে বিসিবি:

19

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

20