অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নেইমার কত মিনিট খেলবেন আজ, জানালেন আনচেলত্তি

ছবি: সংগৃহীত



 জাপানের বিপক্ষে ম্যাচে নেইমার বেশি সময় মাঠে থাকতে পারবেন বলে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আশা করছেন। সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর এই ম্যাচ হবে।

নেইমার কিছুদিন ধরে পায়ের মাংসপেশিতে চোট নিয়ে খেলতে পারছিলেন না। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচে তিনি মাত্র ১৫ মিনিট খেলেছিলেন। তবে এখন তার শরীর অনেকটা ভালো।

রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আনচেলত্তি বলেন, ‘গত এক সপ্তাহে তার উন্নতি অনেক বেশি। আগে ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি, এটা দুঃখজনক। তবে এখন তিনি বেশি সময় খেলার মতো ভালো আছেন।’

গ্রুপ পর্বে ব্রাজিল মরক্কোর সঙ্গে ১-১ ড্র দিয়ে শুরু করে। এরপর হাইতি ও স্কটল্যান্ডকে পরপর ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সি-তে শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠে। এই বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র ৪টি এবং মাতেউস কুনিয়া ৩টি গোল করেছেন।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমার প্রায় আড়াই বছর পর নামেন জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়ে। সে ম্যাচে ১৫ মিনিট খেললেও জাপান ম্যাচে আজ বড় ভূমিকাই পালন করবেন বলে আশা ব্রাজিল শিবিরের।


   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি ছাড়াই’ দুই গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

1

মেয়র নির্বাচনে প্রস্তুত ইশরাক হোসেন

2

ব্রাজিল ম্যাচের আগে মরক্কো দলে দুই পরিবর্তন

3

ইরানের যুদ্ধ ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

4

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

5

ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু কানাডার

6

নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাশেদ খাঁনের

7

কুকুরেয়ার অভাব ভুলতেই আর্জেন্টাইন তারকাকে দলে টেনেছে চেলসি

8

আদালতে খারিজ টিমোথির বিরুদ্ধে শিশু নিপীড়নের মামলা, পরবর্তী প

9

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা

10

লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক

11

জিরা-আদা পানি: ওজন কমানোর ঘরোয়া উপায়

12

আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচক, বললেন অর্থ

13

ভারতের নতুন নজরদারি স্যাটেলাইট ‘দৃষ্টি’

14

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে প্রবাসীদের বিক্ষোভ

15

আরেকটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো

16

দিল্লিতে পুতিন-মোদি বৈঠক, যা আলোচনা হলো

17

এভারেস্টে নিজেদের রেকর্ড ভাঙলেন ২ নেপালি পর্বতারোহী

18

ইরান-হুথি হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্

19

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়ল ‘মাইকেল’

20