ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০২ পিএম
অনলাইন সংস্করণ

রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা করেছে কলম্বিয়া। অভিজ্ঞ তারকা জেমস রদ্রিগেজকে অধিনায়ক করেই বিশ্বকাপ মিশনে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দলটি। অসুস্থতা ও অনিয়মিত পারফরম্যান্সের পরও ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের ওপর আস্থা রেখেছেন কোচ নেস্তর লরেঞ্জো।

গত মার্চে ফ্রান্সের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পড়েছিলেন জেমস রদ্রিগেজ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তীব্র পানিশূন্যতার কারণে তাকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তবে সুস্থ হয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন এই অভিজ্ঞ ফুটবলার।

কলম্বিয়ার আক্রমণভাগে সবচেয়ে বড় ভরসা হিসেবে থাকছেন বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড লুইস দিয়াজ। তবে দল ঘোষণায় সবচেয়ে বড় চমক হলো সৌদি আরবের ক্লাব আল নাসরের ডিফেন্ডার জন ডুরানের বাদ পড়া। তার অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যে ফুটবল বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

২০২২ কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল কলম্বিয়া। এর আগে ২০১৮ বিশ্বকাপে শেষ ষোলোতে ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় দলটি। আর বিশ্বকাপে তাদের সেরা সাফল্য আসে ২০১৪ সালে, যখন তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। সেবার স্বাগতিক ব্রাজিলের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে খেলবে কলম্বিয়া। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, উজবেকিস্তান ও কঙ্গো। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে দলটি।

কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:
কামিলো ভার্গাস, আলভারো মনতেরো, ডেভিড ওসপিনা

রক্ষণভাগ:
দাভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্তা, ড্যানিয়েল মুনিওজ, সান্তিয়াগো আরিয়াস, হোহান মোহিকা, দেইভার মাচাদো

মিডফিল্ডার:
রিচার্ড রিওস, জেফারসন লেরমা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্তিয়া, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফের্নান্দো কুইন্তেরো, জেমস রদ্রিগেজ, হ্যামিন্তন কাম্পাস

আক্রমণভাগ:
হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ ও জন কর্দোবা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু ও আমি যুদ্ধের নায়ক: ট্রাম্প

1

বৃষ্টিতে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

2

নৌবাহিনী কলেজে বিজ্ঞান মেলা

3

শর্ত মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০

4

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

5

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ ও রাফে সালামান

6

পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

7

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

8

জাতীয় কনভেনশন সামনে রেখে আজ জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

9

ইসরাইলের নতুন আমদানি কড়াকড়িতে গাজায় তীব্র খাদ্য সংকট

10

লাখ টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

11

ঈদের দিন বর্জ্য অপসারণের সময় নির্ধারণ ঢাকা উত্তরের

12

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

13

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

14

হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

15

সংকটের সময়ে ইরানে ত্রাণ পাঠালো কাজাখস্তান

16

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে : ইরানের পররাষ্ট

17

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

18

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

19

চীন মোকাবিলায় ইসরাইল-আমিরাতের দিকে ঝুঁকছে ভারত

20