ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী |সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের কথা হয়। একপর্যায়ে সাহেদের পেছন দিক থেকে কয়েকজন যুবক পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন। পরে ক্ষুব্ধ কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলায় গিয়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এ বিষয়ে কথা বলতেই তিনি সেখানে যান। তবে ডিম নিক্ষেপ বা সংঘর্ষের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ঝিনাইদহ বিএনপির সভাপতি ও আইনমন্ত্রীর অনুসারীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, হামলায় এনসিপির তিন থেকে চারজন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার বিচার দাবি করে তিনি আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় গেলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

1

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

2

ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা

3

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

4

হান্টাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া জাহাজ স্পেনে পৌঁছেছে

5

এসএসসি-২০২৬ খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহ

6

কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

7

ঢাকায় আসার আগে দ্বিবেদী-ত্রিবেদীর গুরুত্বপূর্ণ বৈঠক

8

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

9

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত

10

বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন না খালেদ মাহমুদ সুজন

11

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

12

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরান

13

লিবিয়ায় নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার

14

অসম্পন্ন কাজেই কোটি টাকার বিল

15

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

17

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

18

শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির জয়

19

চীনের শানসি খনি দুর্ঘটনায় উদ্ধারকাজে রোবট মোতায়েন

20