ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

চলতি বছরের আলিম পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন ঘোষণা অনুযায়ী, বিলম্ব ফিসহ শিক্ষার্থীরা আগামী ৬ মে পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবে। একইসঙ্গে ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি দেশের সব মাদরাসার অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময়সীমা পূর্ব নির্ধারিত সময় থেকে বাড়িয়ে ৬ মে পর্যন্ত করা হয়েছে। তবে এটি শুধুমাত্র বিলম্ব ফিসহ প্রযোজ্য হবে।

এছাড়া, গত ২২ ফেব্রুয়ারির পূর্ববর্তী বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় তাদের সুবিধার কথা বিবেচনা করেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ৩০০ কোটি ডলার দেওয়ার দাবি নাকচ আমিরাতের

1

ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?

2

ভারতের কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

হেক্সা পূরণ করতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ু

5

ইরান সংঘাতে কমছে মার্কিন অস্ত্রভান্ডার

6

আসামিদের গ্রেপ্তার জরুরি বলছেন আইনজীবী

7

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

8

সন্তানের সাফল্যেই মায়ের পূর্ণতা

9

হেডে গোল করার বাজি জিতে কোচের কাছে উপহার চাইলেন ভিনি

10

ব্রাজিলের পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

11

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

12

জিরা-আদা পানি: ওজন কমানোর ঘরোয়া উপায়

13

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

14

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

15

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ মরক্কোর

16

জীবন কোনোদিনই সরল ছিল না: জয়া আহসান

17

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলি হামলা নিহত ৪১

18

দুইবার চুরি হয়েছিল বিশ্বকাপ ট্রফি

19

আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

20