ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

সংগৃহীত ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অনুকূল না থাকলে বিকল্প হিসেবে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত আয়োজন করা হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল মোর্শেদ চৌধুরী বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উদযাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো কাজ শুরু করেছে বলে তিনি উল্লেখ করেন। প্রধান জামাত ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ঐতিহ্য অনুযায়ী জাতীয় ঈদগাহের প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে থাকেন।

এদিকে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই রেকর্ডে পেলে ও এমবাপ্পেকে বিদায় করলেন মেসি

1

‘কৃষক কার্ড’ নিয়ে বিএনপির পরিকল্পনা, যা বললেন রিজভী

2

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিওতে থাকছেন না রাষ্ট্রদূত

3

আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী

4

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন

5

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

6

ওতামেন্দির নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

7

সোনার দাম কমল ভরিতে ২১৫৮ টাকা

8

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞ

9

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ১৩

10

এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠানপ্রধানও শাস্তির মুখে

11

কন্যার সুরক্ষায় তাৎক্ষণিক প্রতিরোধের পক্ষে মিলন

12

শিক্ষার্থীরা রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত

13

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

14

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

15

গরমে সব আম একসঙ্গে পাকায় দাম পাচ্ছেন না চাষি ও বাগানিরা

16

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২

17

মধ্যপ্রাচ্য সংকটে ভারতে ফের জ্বালানির দাম বাড়ল

18

পোশাক নয়, অপরাধীর মানসিকতাই যৌন সহিংসতার মূল কারণ

19

শর্ত মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০

20