অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

ছবি: সংগৃহীত



বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে নয়াদিল্লি।


মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের সাধারণ অবস্থান হলো—ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখা। এ সম্পর্ককে ইতিবাচক দিকে এগিয়ে নেওয়াই ভারতের লক্ষ্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং এ নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, এ বিষয়ে কোনো নতুন তথ্য থাকলে তা জানানো হবে।

এছাড়াও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখপাত্র আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মধ্যেই সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।

প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের যোগাযোগ রয়েছে। ভারতের বহুপক্ষীয় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশের সি-১৩০জে পরিবহন বিমান অংশ নেওয়ার প্রসঙ্গেও ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের মূল অবস্থান অপরিবর্তিত—নয়াদিল্লি একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার দিনে ভরিতে ৭ হাজার ১৭৩ টাকা কমল সোনার দাম

1

সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার

2

ভেনেজুয়েলা ভূমিকম্পে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

3

ইসলামাবাদে ইরান-পাকিস্তান উচ্চপর্যায়ের বৈঠক

4

মিসরকে কেপ ভার্দের মতো সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা

5

দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

6

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

7

বিয়ে না করলে কি জান্নাত পাওয়া যাবে না

8

বিশ্বকাপে সৌদি সমর্থকদের জন্য বড় উপহার

9

নির্জনবাসের পর কেন শিক্ষকতায় ফিরেছিলেন ইমাম গাজালি

10

সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

11

তনু হত্যা মামলা : ৩ জনের ডিএনএ টেস্টের নির্দেশ

12

৯ মে নবীনদের বরণে প্রস্তুত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব

13

ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

14

ভাটারায় মাদকবিরোধী অভিযানে আটক ৮৪

15

আগামী ৫ দিন কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

16

কেন মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছে ট্র

17

আমার দুধের শিশু,তাকে ব্লেমিং করা আমি মেনে নেব না: অপ্রতিমের

18

ফাইনালে গভীর রহস্যের গন্ধ পাচ্ছি: বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল

19

হুথিদের হামলায় তেলের বাজারে তোলপাড়

20