ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার আসন্ন দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের আগে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লাকে সমর্থন জানিয়েছেন।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কলম্বিয়ার এই নির্বাচন দেশটির ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, আবেলার্দোর ব্যক্তিগত সাফল্য এবং রাজনৈতিক অবস্থানের কারণে তাকে পূর্ণ ও সর্বাত্মক সমর্থন জানানো হচ্ছে।

ট্রাম্প তার পোস্টে দাবি করেন, এই সমর্থন তার কাছে সম্মানের বিষয় এবং তিনি মনে করেন, আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা কলম্বিয়ার ভবিষ্যৎ নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এর আগে গত সপ্তাহান্তে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে অপ্রত্যাশিতভাবে জয় পান আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা। সেই ফলাফলের পর আসন্ন দ্বিতীয় দফা নির্বাচনে তিনি বামপন্থী সিনেটর ইভান সেপেদার মুখোমুখি হবেন।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের এই প্রকাশ্য সমর্থন কলম্বিয়ার নির্বাচনী রাজনীতিতে আন্তর্জাতিক প্রভাব আরও বাড়াতে পারে এবং ভোটের আগে দুই প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১

1

রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

2

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

3

সারপ্রাইজ দিতে প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার, পুলিশের

4

সোনার দাম কমল ভরিতে ২১৫৮ টাকা

5

‘ও আমার চেয়েও বড় হবে’ ছেলেকে নিয়ে রোনালদোর বড় স্বপ্ন

6

বড় অর্থনৈতিক ঝুঁকিতে বিশ্ব, সতর্ক করল আইএমএফ

7

ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার, বললেন ক্রীড়

8

ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

9

আগামী সপ্তাহে আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

10

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

11

আরেকটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো

12

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবি নাকচ করল ইরান

13

দুই মাস পর খুললো কুয়েতের আকাশসীমা

14

২০২৭ হজের রোডম্যাপ প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়

15

আর্জেন্টিনার প্রতিপক্ষ মিসরের ভাগ্য বদলেছেন যমজ দুই ভাই

16

বিতর্কিত গান নিয়ে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

17

দক্ষিণ কোরিয়াকে হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

18

ফিফার ‘ওয়াটার ব্রেক’ নিয়ে বিশ্বকাপে নতুন বিতর্ক

19

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ

20