ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

প্রতীকী ছবি

নারী নেতৃত্বকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার লক্ষ্য নিয়ে ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন-এর অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরা শারমিন এবং সদস্য সচিব হয়েছেন মাহমুদা আলম মিতু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সাইফুন বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মনজিলা ঝুমা।

মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম, যিনি জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে একাধিক নারী নেত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।

এছাড়া যুগ্ম সদস্য সচিব পদে ছয়জন, যুগ্ম মুখ্য সংগঠক পদে সাতজন, সংগঠক পদে ১৪ জন এবং সদস্য হিসেবে আরও ১৬ জন দায়িত্ব পেয়েছেন। দলীয় নেতারা মনে করছেন, এই নতুন কমিটি নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: পূর্ব তিমুর প্রে

1

আর্জেন্টিনার দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

2

ডিএসইর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

3

৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার জোয়ানে

4

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডির পরামর্শ স্পিকারের

5

এল ক্লাসিকোয় ইয়ামাল-এমবাপ্পে দ্বৈরথ

6

রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

7

হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল

8

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

9

আমার বাবা, আমার আজীবনের আশ্রয়

10

ব্রাজিলের ভারত সফর ‘অভাবী পরিবারে ছেলের বিয়েতে শাহরুখকে নাচা

11

ইসরায়েলের ৩৯ লক্ষ্যবস্তুতে হামলার দাবি হিজবুল্লাহর

12

সব দপ্তরে ডিজিটালাইজেশন নিশ্চিত হলে দুর্নীতি নির্মূল সম্ভব

13

ফল রপ্তানিতে ১১ মাসে আয় ১২ কোটি ডলার ছাড়ালো

14

মাদারীপুরে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

15

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

16

হবিগঞ্জে ছাত্রনেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

17

চলতি বছর বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

18

নকআউট নিশ্চিত হয়েছে যাদের, অপেক্ষায় যারা

19

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে গেলেন মেসি

20