অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আরেকটি রেকর্ডে নাম লেখালেন রোনালদো

ছবি: সংগৃহীত



রেকর্ড আর ক্রিস্টিয়ানো রোনালদো যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। একচল্লিশ বছর বয়সেও দুর্দান্ত গতিতে সেই রেকর্ড গড়ার যাত্রা অব্যাহত রেখেছেন পর্তুগিজ যুবরাজ। সৌদি প্রো লিগে আল নাসরের জার্সিতে গড়লেন আরেকটি রেকর্ড। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এবার নিজের একক দখলে নিয়ে নিলেন সিআরসেভেন।

গত রাতে আল তাওউনের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। রোমাঞ্চকর এই ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিতেছে সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে জয়সূচক গোলটি এসেছে রোনালদোর পা থেকে। এ নিয়ে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে এখন রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়াল ১০৪টিতে।

ম্যাচের ৫০তম মিনিটে রেকর্ডগড়া গোলটি করেন সিআরসেভেন। এর মাধ্যমে তিনি পেছনে ফেলে দিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ আল সাহলাওয়িকে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত দীর্ঘ এক দশকে আল নাসরের হয়ে ২০৫ ম্যাচ খেলে ১০৩ গোল করেছিলেন আল সাহলাওয়ি।

মাত্র তিন বছরের একটু বেশি সময়ের ব্যবধানেই সাহলাওয়ির সেই রেকর্ড ভেঙে দিলেন রোনালদো। ২০২৩ সালের জানুয়ারি মাসে ফ্রি এজেন্ট হিসেবে আল নাসরে নাম লিখিয়েছিলেন তিনি। আল তাওউনের বিপক্ষে করা এই গোলটি রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৯৭৮তম গোল। এতে ইতিহাস গড়ার আরও কাছে পৌছে গেলেন তিনি। ক্যারিয়ারের জাদুকরি ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে সিআরসেভেনের প্রয়োজন আর মাত্র ২২টি গোল।

অবশ্য গত রাতের ম্যাচে শুরুটা খুব একটা ভালো হয়নি আল নাসরের। ম্যাচের ১১তম মিনিটে মোহাম্মদ বাসসাম আল হুরাইজির গোলে লিড নেয় আল তাওউন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কোস্তা গোল করে সমতায় ফেরান আল নাসরকে।

এরপর বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০তম মিনিটে রেকর্ডগড়া গোলটি করে দলকে জয় এনে দেন রোনালদো। বাঁপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে আল তাওউনের এগিয়ে যান জোয়াও ফেলিক্স। তার দারুণ কাটব্যাক থেকে বল পেয়ে যান মোহামেদ সিমাকান। এরপর বক্সের কাছাকাছি থেকে সিমাকানের নেওয়া গোলমুখী শটে হালকা ছোঁয়া দিয়ে বল জালে জড়িয়ে দেন সিআরসেভেন।

রোনালদোর এই জয়সূচক গোলেই জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল আল নাসর। চলতি মৌসুমে টানা চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের মুকুট নিজেদের দখলেই রেখেছে তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

1

আমিরাত উপকূলে নিয়ন্ত্রণ দাবি ইরানের

2

মেসি জাদুতে জর্ডানকে হারিয়ে সব ম্যাচ অপরাজিত থেকে গ্রুপসেরা

3

মার্কিন অভিযোগ ‘ভিত্তিহীন’ অপবাদ : উত্তর কোরিয়া

4

মেসির সঙ্গে ভাইরাল হওয়া বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বেলিংহ্য

5

বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন হ্যারি কেইন

6

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

7

শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক নেই: জয়সোয়

8

চীনের শানসি খনি দুর্ঘটনায় উদ্ধারকাজে রোবট মোতায়েন

9

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

10

যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর এনআইডি পাঠাচ্ছে ইসি

11

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন

12

শিশু-কিশোরের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিন

13

কাজের মাঝে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেলে কী করণীয়

14

বিশ্বকাপে রূপকথা লিখে গেলেন ভোজিনহারা, বিশ্বকে শেখালেন স্বপ্

15

পাকিস্তানের পারমাণবিক কেন্দ্রে ড্রোনের আঘাত, ‘অনিচ্ছাকৃত’ বল

16

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারাল বেলজিয়াম

17

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫৮৬ জনের

18

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা থেকে যেভাবে সরে এল ফিফা

19

‘মহানগর ২’ ছাড়ার কারণ জানালেন ইমরান

20