ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিলো সরকার

বাংলাদেশি নারী খেলোয়াররা

দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত, বৈষম্য দূরীকরণ এবং তাদের অধিকার ও ক্ষমতায়ন জোরদার করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে পাঁচজন বিশিষ্ট নারী সদস্যকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত গত মঙ্গলবার (২ জুন) জারি করা এক আদেশে এই কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু। সদস্য হিসেবে রয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ (শুক্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাসরিন সুলতানা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত।

সরকারের নির্দেশনায় বলা হয়েছে, এই কমিটি দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের সুরক্ষা, অংশগ্রহণ, বিকাশ ও সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় কৌশল প্রণয়ন করবে। পাশাপাশি খেলাধুলায় নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়াতে কার্যকর সুপারিশ ও পদক্ষেপ গ্রহণ করবে।

এছাড়া তৃণমূল পর্যায় থেকে উঠে আসা প্রতিভাবান নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক সহায়তা, আইনগত সুরক্ষা এবং স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নের বিষয়েও কাজ করবে এই কমিটি। তাদের মানসিক বিকাশ এবং সামাজিক অবস্থান শক্তিশালী করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

কমিটির কার্যপরিধির মধ্যে আরও রয়েছে নারী ক্রীড়াক্ষেত্রে বিনিয়োগ ঘাটতি কমানো, সমান আর্থিক সুযোগ নিশ্চিত করা এবং ক্রীড়াঙ্গনে নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করে নিরাপদ ও সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই কমিটিকে প্রতি দুই মাস অন্তর তাদের কার্যক্রম ও অগ্রগতির প্রতিবেদন লিখিত আকারে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ সদস্য কো-অপ্ট করার ক্ষমতাও দেওয়া হয়েছে কমিটিকে।

ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতিত স্বৈরাচার হাসিনাকে “স্বপ্ন পূরণের কারিগর” হিসেবে উপস্থা

1

২০৯ রান দূরে মিরাজ

2

ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক

3

পশু কোরবানির বিধিনিষেধ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

4

ডিম উপকারী হলেও জানুন কারা সতর্ক থাকবেন ও কী পরিমাণ খাবেন

5

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

6

সারপ্রাইজ দিতে প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার, পুলিশের

7

মেসির ফেরার দিনে মায়ামির ড্র, আত্মঘাতী গোল ক্যাসেমিরোর

8

চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড

9

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

10

ফুটবলার ম্যারাডোনার মৃত্যুতে নতুন রহস্য

11

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

12

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

13

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলি হামলা নিহত ৪১

14

ছাগলকাণ্ডে আলোচিত ইমরানের জামিন স্থগিত চেয়ে আবেদন

15

ঈদে ডিজিটাল লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশন

16

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্র

17

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

18

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

19

শিবির আবারও গুপ্ত রাজনীতিতে ফিরতে চাচ্ছে : রাশেদ খান

20