অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টে আসছে পরিবর্তন

ছবি: সংগৃহীত




নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে। ২০তম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত বর্তমান ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল থাকলেও উচ্চ গ্রেডে কমছে এ হার।

পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, চতুর্থ ও তৃতীয় গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সশস্ত্র বাহিনীতেও পদভেদে একই নীতি প্রযোজ্য হবে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় বেতনকাঠামো-২০২৬ ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুমোদন করা হয়। অর্থ মন্ত্রণালয় এখন নতুন বেতনকাঠামোর গেজেট প্রণয়নের কাজ করছে।

গেজেটে এ বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে

বর্তমানে সব গ্রেডের সরকারি চাকরিজীবী মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পান। নতুন কাঠামোয় এ অভিন্ন ব্যবস্থা থাকছে না। ২০তম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত ৫ শতাংশ বহাল থাকলেও পঞ্চম গ্রেডে তা হবে ৪ শতাংশ।

চতুর্থ ও তৃতীয় গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সশস্ত্র বাহিনীতেও পদভেদে ইনক্রিমেন্টের হার নির্ধারণ করা হচ্ছে। ক্যাপ্টেন ও সমতুল্য এবং তার নিচের পদে ৫ শতাংশ, মেজর পদে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব রয়েছে।

নতুন কাঠামোয় মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে মূল বেতনের সঙ্গে যুক্ত বাড়িভাতার হার কমবে।

চিকিৎসা, যাতায়াত, টিফিনসহ অধিকাংশ ভাতা বাড়ানো হলেও এসব ভাতা কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।

পদোন্নতি ছাড়া উচ্চতর গ্রেডে যাওয়ার ক্ষেত্রে একই গ্রেডে থাকার সময়সীমা ১০ বছর থেকে কমিয়ে আট বছর করার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয়বার উচ্চতর গ্রেডে যেতে একই গ্রেডে ছয় বছর থাকার শর্ত বহাল থাকবে। পদোন্নতিযোগ্য পদে থাকা চাকরিজীবীরা এভাবে সর্বোচ্চ দুইবার উচ্চতর গ্রেডে যেতে পারবেন। পদোন্নতির সুযোগ নেই এমন ব্লকড পদে থাকা চাকরিজীবীরা পুরো চাকরিজীবনে তিনবার উচ্চতর গ্রেডে যাওয়ার সুযোগ পাবেন।

নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে এক লাখ পাঁচ হাজার ৩৮০ কোটি টাকা। মূল বেতন চলতি বছরের জুলাই, আগামী ডিসেম্বর ও পরবর্তী জুলাই এই তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে সব ভাতা কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার গল্প

1

কিউবার প্রেসিডেন্টের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

2

অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনলতা সেন

3

জেট ফুয়েলের দাম লিটারে কমল প্রায় ১৬ টাকা

4

ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জার্মান চ্যান্সেলরের

5

মে মাসে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি

6

হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমছে

7

৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম

8

যুক্তরাষ্ট্রের উসকানিতে ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা

9

যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত: আইএমএফ সতর্কবার্

10

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

11

জুনের প্রথম ১০ দিনেই ১.২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

12

বিশ্বাসঘাতকদের রহস্যময় হুঁশিয়ারি ইরানের

13

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

14

ইতিহাসের সবচেয়ে ‘ভয়ংকর’ দল নিয়ে ফিরছে ব্রাজিল

15

দেশে এখনো ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে

16

হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে আজই চুক্তির আশা যুক্তরাষ্ট্

17

শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দি পলের

18

বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? জেনে নিন

19

দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

20