অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ১৬ দিনের ছুটি শেষে আজ রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। এরই মধ্যে রাজধানীসহ দেশজুড়ে সকালের শিফটে ক্লাস কার্যক্রমও শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে এসব প্রতিষ্ঠানে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) থাকায় প্রতিষ্ঠানগুলো আজ থেকে থেকে পুনরায় খুলছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১৬ দিনের অবকাশ ভোগ করেছে। ২১ মে ছিল এসব প্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। পরদিন থেকে শুরু হওয়া সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা কার্যত ২২ মে থেকেই ছুটির আমেজে প্রবেশ করে।

তবে দেশের মাদ্রাসাগুলোতে ছুটি রয়েছে আরও কিছুদিন। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে গত ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে মাদ্রাসাগুলোতে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে। অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থীরা নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ ভোগ করছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উপায়

1

দেশের অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

2

আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

3

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

4

জলবায়ু সংকট মোকাবিলা জরুরি: তথ্যমন্ত্রী

5

রামিসা হত্যা মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

6

হরমুজ প্রণালী নিরাপত্তা মিশনে যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া

7

শাহবাগ ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

8

‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’ বাংলায় ফিফার পোস্ট

9

কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান

10

আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

11

ইরানকে নতুন লিখিত প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

12

মেসির আইকনিক মুহূর্তের দৃশ্যই বিশ্বকাপের সেরা ছবি নিবাচিত

13

এসএসসি ফল প্রকাশ ২০ জুলাই ঘোষণা

14

নরসিংদীতে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ

15

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

16

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

17

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

18

বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার গল্প

19

পহেলা বৈশাখে কেমন থাকবে আবহাওয়া

20