ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

জাহাজ চলাচল |সংগৃহীত

কাতারের উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের একটি সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা। রোববার ভোরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করা হয়।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের তথ্য অনুযায়ী, একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কাতারের রাজধানী দোহার উত্তর-পূর্বে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। এ সময় হঠাৎ করে কোনো পরিচয় অজানা ক্ষেপণাস্ত্র জাহাজটিকে আঘাত করে।

হামলার পর জাহাজটিতে অল্প সময়ের জন্য আগুন ধরে যায়। তবে ক্রুদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সংস্থাটি জানায়, ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি এবং জাহাজটি বড় ধরনের ক্ষতির হাত থেকেও রক্ষা পেয়েছে।

ঘটনার পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার রেকর্ড

1

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা জারি

2

ইতিহাসের সবচেয়ে ‘ভয়ংকর’ দল নিয়ে ফিরছে ব্রাজিল

3

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

4

মেসির জাদুতে প্লে-অফে মায়ামি, গোল করেই থামলেন না আর্জেন্টাই

5

বিশ্বকাপে খেলতে ইরানের ১০ শর্ত

6

জাল সাক্ষরে এদেশের সাধারণ মানুষ টাকা পাচার ; কত টাকা পাচারে

7

ইরানে প্রবেশ করা উচিত হয়নি, স্বীকার করলেন ট্রাম্প

8

প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা শুরু ২০ ডিসেম্

9

ইতিহাস গড়া আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির ‘ফুলস্টপ’

10

এক বছরে রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপের কত?

11

আমার আর বোধ হয় চাকরি করা হলো না, ফেসবুকে এসপির আবেগঘন পোস্ট

12

রাহুলের বার্তা, জ্ঞানেশ কুমারকে সরালেই ৩০ সেকেন্ডে বন্ধ হবে

13

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

14

ব্রণ দাগ দূর করার সহজ প্রাকৃতিক উপায়

15

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

16

রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮

17

খালি পেটে যে অভ্যাসগুলো এড়িয়ে চলাই ভালো

18

মেসির নামেই বিশ্বকাপের সর্বোচ্চ ম্যান অব দ্য ম্যাচ

19

ঘটনা অনেক দেরিতে জানলাম

20