ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা প্রায় ১১.৮৯ লাখ

রোহিঙ্গা ক্যাম্প

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা বর্তমানে প্রায় ১১ লাখ ৮৯ হাজার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

মঙ্গলবার সংসদে সিলেট-৬ আসনের সরকারি দলের সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরীর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি জানান, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর ১৩ এপ্রিলের প্রতিবেদনে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন হিসেবে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রী বলেন, সরকার রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানে কাজ করছে। তিনি অতীতের বিভিন্ন সময়কার প্রত্যাবাসন উদ্যোগের উদাহরণ টেনে বলেন, বিভিন্ন সরকারের সময়েও রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে।

বর্তমান সরকারও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। লক্ষ্য হলো পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।

ড. খলিলুর রহমান জানান, রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ায় বাংলাদেশ সক্রিয়ভাবে সহযোগিতা করছে। বিশেষ করে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলায় নৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে চলমান মামলাটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, যেখানে শুনানি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত কার্যক্রম এবং জাতিসংঘের বিভিন্ন তদন্ত প্রক্রিয়াতেও বাংলাদেশ তথ্য ও প্রমাণ দিয়ে সহায়তা করছে বলে জানান তিনি।

সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো তাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা। এজন্য বাংলাদেশ কূটনৈতিক ও আন্তর্জাতিক সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যার অনুরোধে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ‘চুক্তিতে’ সই করলেন স্কালো

1

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূর্ণ করলেন মোস্তাফিজুর রহমান

2

সয়াবিন তেলের দাম বাড়ল

3

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

4

রমনায় বিশ্ব পরিবেশ দিবসে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযা

5

বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

6

বিশ্বকাপে দায়িত্ব হারালেন সোমালি রেফারি ওমর আরতান

7

ইসরাইলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

8

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

9

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

10

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু

11

সৌদি থেকে বড় জ্বালানি তেল চালান দেশে, সরবরাহে ফিরছে স্বস্তি

12

আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্ত

13

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

14

ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর ফাইনালে দুর্দান্ত স্পেন

15

হাইতিকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু স্কটল্যান্ডের

16

ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি

17

ইরানের ১০ প্রদেশে বন্যা সতর্কতা, ভারী বর্ষণ ও ঝড়ের শঙ্কা

18

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা পাই না : এ্যানি

19

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

20