অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মেসির ছেলে থিয়েগোতেই ২০৩০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত


 
বিশ্বকাপ ফুটবলে লিওনেল মেসির ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে যখন ভক্তদের দ্বিমত আর আলোচনার শেষ নেই, ঠিক তখনই ২০৩০ সালের বিশ্বকাপকে ঘিরে এক নতুন সমীকরণ আশার আলো দেখাচ্ছে আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের। ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত এই তারকাকে ঘিরে নানা প্রশ্নের ভিড়ে সম্প্রতি একটি গাণিতিক হিসাব সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছে।

ফুটবল বিশ্বকাপের শতবর্ষপূর্তির আসর বসবে ২০৩০ সালে। ঠিক সেই বছরই প্রাপ্তবয়স্ক হতে যাচ্ছেন মেসির জ্যেষ্ঠ পুত্র থিয়াগো মেসি, যার বয়স তৎকালীন সময় নভেম্বরে আঠারোতে পড়বে। ভক্তদের একাংশের ধারণা, থিয়াগো যদি নিজের ফুটবল প্রতিভার বিকাশ ঘটিয়ে দ্রুততম সময়ে পেশাদার ফুটবলে পা রাখতে পারেন, তবে জাতীয় দলে বাবার পাশে একই ড্রেসিংরুম বা মাঠে তাকে দেখার স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব কিছু নয়।

১৩ বছর বয়সী থিয়াগো বর্তমানে ইন্টার মায়ামির যুব দলের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। ফ্লোরিডার এই ফুটবল একাডেমিতে তার পারফর্ম্যান্সের দিকেই তীক্ষ্ণ নজর রাখছেন আলবিসেলেস্তে সমর্থকরা। থিয়াগো জন্মেছিলেন বার্সেলোনায়, তবে নিজের আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তার স্পষ্ট অবস্থান রয়েছে। বেশ কয়েকটি সাক্ষাৎকারে তরুণ এই প্রতিভাবান ফুটবলার দৃঢ়তার সাথে জানিয়েছেন, তিনি নিজের বাবার পথ অনুসরণ করে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে চাপাতেই সবচেয়ে বেশি ইচ্ছুক। একই সাথে বাবার সাথে জাতীয় দলে ড্রেসিংরুম কিংবা মাঠ ভাগ করে নেওয়ার স্বপ্নের কথা নিজেই ব্যক্ত করেছেন তিনি।

মেসির তিন সন্তান থিয়াগো, মাতেও এবং চিরো; সবাই এখন ফুটবলের প্রাথমিক ধাপে নিজেদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখছেন। তবে সাধারণ সমর্থক থেকে শুরু করে বিশ্লেষক, সবাই জানেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ স্তরে নিজের অবস্থান তৈরি করা কতটা কঠিন। বাবার অর্জিত কিংবদন্তিতুল্য উচ্চতায় পৌঁছানো যে কতটা জটিল, তা নিয়েও রয়েছে সচেতনতা। ফলে এখনই এই উদীয়মান কিশোরের কাঁধে বাড়তি কোনো চাপের বোঝা চাপিয়ে দিতে চান না ভক্তরা, তবে ফুটবলের রোমাঞ্চকর এই সম্ভাবনা নিয়ে আলোচনা চালিয়ে যেতে ভালোবাসছেন তারা। 

সূত্র: মার্কা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরম আবহাওয়া বিশ্বকাপ ২০২৬-এ বড় চ্যালেঞ্জ হতে পারে

1

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

2

মেসির ২ মিনিটের ভিডিওতে ২১ বছরের মহাযাত্রা

3

মেসির ট্যাকল নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

4

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

5

তাপপ্রবাহে ভারতে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

6

বাংলাদেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড

7

এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি

8

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

9

গোপন সামরিক তথ্য ফাঁস

10

কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

11

ভালোবাসার নামে সব কিছু মেনে নেওয়া কি ঠিক?

12

মেসির ফেরার দিনে মায়ামির ড্র, আত্মঘাতী গোল ক্যাসেমিরোর

13

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

14

হার্ট অ্যাটাকের আগে দেখা দিতে পারে ১৫টি গুরুত্বপূর্ণ সতর্ক স

15

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

16

ইরানকে ৩০০ কোটি ডলার দেওয়ার দাবি নাকচ আমিরাতের

17

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

18

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

19

বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

20