ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতের গুলিতে প্রাণ গেল ফুটবলারের

ঘানার প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির ফুটবলারবাহী বাস ডাকাতের হামলার শিকার হয়েছে। এই ভয়াবহ ঘটনায় ২০ বছর বয়সী ফুটবলার ডমিনিক ফ্রিমপং প্রাণ হারিয়েছেন। ঘটনাটি দেশটির ফুটবল অঙ্গনে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

রোববার দক্ষিণ ঘানার সামরবয় এলাকায় সামারটেক্স ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। ম্যাচ শেষে বাসে করে ফেরার সময় হঠাৎ করে সশস্ত্র ডাকাতদের মুখোমুখি হয় দলটি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাসটির চালক পরিস্থিতি বুঝে পেছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা গুলি চালাতে শুরু করে। এতে বাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খেলোয়াড়রা জীবন বাঁচাতে চেষ্টা করেন।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ফরোয়ার্ড ডমিনিক ফ্রিমপং। দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, মুখোশধারী সশস্ত্র ব্যক্তিরা বাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় খেলোয়াড় ও স্টাফরা আত্মরক্ষার জন্য কাছের ঝোপঝাড়ে আশ্রয় নেন।

ঘটনার পর ঘানার ফুটবল অঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ক্লাবগুলোর ভ্রমণে নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন।

ফুটবল মহলে ডমিনিক ফ্রিমপংয়ের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খেলোয়াড়, কোচ এবং সমর্থকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত নিরাপদ ভ্রমণ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা

1

মেসি জাদুতে জর্ডানকে হারিয়ে সব ম্যাচ অপরাজিত থেকে গ্রুপসেরা

2

কোচদের ‘অপরাধের’ ছবি জমাচ্ছেন আরতেতা

3

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

4

‘কৃষক কার্ড’ নিয়ে বিএনপির পরিকল্পনা, যা বললেন রিজভী

5

ইরানের ১০ প্রদেশে বন্যা সতর্কতা, ভারী বর্ষণ ও ঝড়ের শঙ্কা

6

উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাজপথে বিশৃঙ্খলা: প্রধানমন্ত্রী

7

পানামাকে হারিয়ে ঘানার নাটকীয় জয়

8

ঈদযাত্রার ট্রেন টিকিটে প্রতারণা ঠেকাতে ‘রেল সেবা’ অ্যাপ ব্যব

9

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা

10

গাজায় পণ্য প্রবেশ বন্ধ, বাড়ছে খাদ্যের দাম; সংকটের শঙ্কা

11

ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

12

মেসিকে নিয়ে ফুটবল কিংবদন্তিদের অমর উক্তি

13

শিক্ষার্থী আত্মহত্যায় ঢাবি শিক্ষক কারাগারে

14

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন

15

আর্জেন্টিনাকে বরণে লাখো সমর্থকের ঢল, হারের পরেও বীরের সম্মান

16

বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

17

কলম্বিয়ায় সিনেটরের গাড়িবহরে গুলিবর্ষণ

18

মার্কিন সামরিক শক্তি পর্যবেক্ষণে চীনের নজর

19

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্

20