ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ঘিরে হোয়াটসঅ্যাপের নতুন ৪ ফিচার

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে শুরু হয়েছে উন্মাদনা। এই উত্তেজনাকে আরও উপভোগ্য ও ইন্টারঅ্যাকটিভ করে তুলতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp চারটি নতুন ফিচার চালু করেছে।

আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটগুলো ব্যবহারকারীদের চ্যাট ও কনটেন্ট শেয়ারিং অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে জানানো হয়েছে। বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দল, আর সেই বৈশ্বিক আয়োজনের আবহকে ডিজিটালভাবে আরও কাছাকাছি আনতেই এই উদ্যোগ।

প্রথম ফিচার হিসেবে যুক্ত হয়েছে ‘অ্যানিমেশন বল’। বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওনডা’কে কেন্দ্র করে তৈরি এই ফিচার ব্যবহারকারীদের জন্য বিশেষ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। ফুটবল ইমোজি পাঠালে বা রিঅ্যাকশন দিলে স্ক্রিনে বল লাফানোর অ্যানিমেশন দেখা যাবে।

দ্বিতীয় ফিচার হিসেবে এসেছে বিশেষ থিমের স্টিকার প্যাক। এতে গোল উদযাপন, পেনাল্টি মিস, ম্যাচের বিতর্কিত মুহূর্তসহ বিভিন্ন আবেগ প্রকাশের জন্য নতুন স্টিকার যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ভিডিও কলেও ফুটবল-ভিত্তিক ভিজ্যুয়াল ইফেক্ট ব্যবহার করা যাবে, যা আলাপচারিতাকে আরও প্রাণবন্ত করবে।

তৃতীয় ফিচার ‘ফুটবল ডিরেক্টরি’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রিয় দলের লাইভ স্কোর, ম্যাচ আপডেট, হাইলাইটস, কাউন্টডাউন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় পাবেন। পাশাপাশি চ্যানেল অ্যাডমিনরা তাদের আপডেট স্ট্যাটাস আকারেও প্রকাশ করতে পারবেন।

চতুর্থ ফিচারটি হলো এআই-ভিত্তিক খেলার আপডেট ব্যবস্থা। Meta-এর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা পয়েন্ট টেবিল, খেলোয়াড়দের পরিসংখ্যান এবং কাছাকাছি ম্যাচ দেখার স্থান সম্পর্কেও দ্রুত তথ্য জানতে পারবেন।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ফিচার যুক্ত হলেও ব্যবহারকারীদের গোপনীয়তা নীতিতে কোনো পরিবর্তন আসবে না। আগের মতোই সব ব্যক্তিগত চ্যাট ও কল থাকবে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের নিরাপত্তার মধ্যে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মতো বড় ইভেন্টকে কেন্দ্র করে হোয়াটসঅ্যাপের এই উদ্যোগ ব্যবহারকারীদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সামাজিক, গতিশীল ও বিনোদনমূলক করে তুলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমা ও পরোপকারে গড়ে ওঠে সুন্দর সমাজ

1

খালেদা জিয়ার সাজে চমক দেখালেন চমক, নেটিজেনদের প্রশংসা

2

বিশ্ব কূটনীতির নতুন কেন্দ্র বেইজিং

3

মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসন ও একতরফা শুল্ক আরোপের নিন্দায় ১১

4

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

5

ছেলে থিয়াগো মেসির বার্সা যুব একাডেমিতে যোগ দেওয়ার বিষয়ে যা ব

6

শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ:

7

বিশ্বকাপ যাঁদের ক্যারিয়ার বদলে দিয়েছে

8

আবু সাঈদ হত্যা মামলা বেরোবি সাবেক ভিসি গ্রেফতার

9

আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

10

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

11

বিশ্বকাপ ২০২৬ ভাঙতে পারে সব দর্শক রেকর্ড

12

পরিচালক গিয়াসউদ্দিন সেলিম উনি একজন ওস্তাদ : পরীমণি

13

নোয়াখালী বিভাগ চাই : সংসদে হান্নান মাসউদ

14

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, ইঞ্জিন কক্ষে আগু

15

সত্যিই কি বিয়ের পর ওজন বাড়ে? জেনে নিন

16

বিশ্বকাপ ফাইনাল মাতাতে নতুন লুকে শাকিরার প্রস্তুতি

17

ইশরাককে পুনর্বহাল না করলে শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী করার

18

ঢাকা ও আশপাশের আজকের নামাজের সময়সূচি

19

মিশরকে হারিয়ে প্রস্তুতিতে জয় পেল ব্রাজিল

20