প্রকাশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:১৭ পিএম |অনলাইন সংস্করণ
অর্ধচন্দ্রটির ছবি তুলেছেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শককত ওদেহ |সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে দিনের আলোতেই জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। দেশটির জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার বিষয়টি নিশ্চিত করেছে।
রোববার (১৭ মে) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে নতুন চাঁদটি পর্যবেক্ষণ করা হয়। সংস্থাটির তথ্যমতে, চাঁদটি তখন সূর্য থেকে প্রায় ৭.৮ ডিগ্রি দূরে অবস্থান করছিল এবং চাঁদের বয়স ছিল আনুমানিক ৯ ঘণ্টা।
জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শককত ওদেহ বিশেষ প্রযুক্তির মাধ্যমে অর্ধচন্দ্রটির একটি ছবিও ধারণ করেছেন। দিনের আলোতে এত অল্প বয়সের চাঁদ দেখা যাওয়াকে জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য আজ সৌদি আরব, ওমানসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
অন্যদিকে, তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে। দেশটির তথ্যমতে, শনিবার ছিল জিলকদ মাসের ২৯তম দিন। ফলে সোমবার থেকেই সেখানে জিলহজ মাস শুরু হচ্ছে।
তুরস্কও একই ঘোষণা দিয়েছে। তবে দেশটি সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে আগেই জিলহজ মাস শুরুর তারিখ নির্ধারণ করেছে।
মুসলিম বিশ্বের জন্য জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই পবিত্র হজ অনুষ্ঠিত হয় এবং উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪
1
স্মার্টফোন শুধু যন্ত্র নয় বিশ্বস্ত সঙ্গী
2
বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বৃদ্ধির কারণ কী
3
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়
4
মার্কিন অভিযোগ ‘ভিত্তিহীন’ অপবাদ : উত্তর কোরিয়া
5
এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা
6
বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের
7
লটারিতে সুযোগ পেয়ে একসাথে হজে যাচ্ছেন তিন বোন
8
চট্টগ্রামে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
9
হরমুজে উত্তেজনা, ইরান-যুক্তরাষ্ট্র অচল অবস্থা
10
গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা
11
পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু
12
আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ
13
মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়েছে সৌদি আরবের কৌশলী অবস্থ
14
শেরপুর-৩ আসনে তিন গুণ বেশি ভোটে বিএনপির জয়
15
সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য
16
লাখ হেক্টর জমির ফসল পানির নিচে
17
আমরা ফেল করতে আসিনি: সংস্কৃতিমন্ত্রী
18
জাপানে ৩ লাখের বেশি কর্মী পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের
19
ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের