ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

ছবি: সংগৃহীত।

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (১ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই মামলার কার্যক্রম শুরু হয়।

এদিন সকাল পৌনে ৮টার দিকে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে সকাল ১১টার দিকে বিচারক মাসরুর সালেকীনের আদালতে তাদের হাজির করা হয়।

শুনানির সময় আসামি সোহেল রানা সাংবাদিকদের সামনে বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি আংশিকভাবে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করলেও হত্যার দায় অন্য একজনের ওপর চাপানোর চেষ্টা করেন। তিনি “ডলার” নামে এক ব্যক্তির কথা উল্লেখ করে দাবি করেন, ওই ব্যক্তি শিশুটির মৃত্যুর ঘটনায় জড়িত।

তার বক্তব্য অনুযায়ী, মিরপুর-১১ এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন এবং তাকে অর্থ প্রদান করা হয়েছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, তার স্ত্রী স্বপ্না আক্তার এ ঘটনায় কোনোভাবেই জড়িত নন।

আদালত ও গণমাধ্যমের সামনে তিনি আরও অভিযোগ করেন, তার ডিএনএ পরীক্ষা যথাযথভাবে না করেই রিপোর্টে ফলাফল যুক্ত করা হয়েছে। তিনি বলেন, ঘটনার জন্য তিনি একা দায়ী নন এবং অন্য একজনকে দায়ী করেন, যাকে তিনি দুই লাখ টাকা দেওয়ার কথাও উল্লেখ করেন।

শুনানি শেষে আদালত আগামী ২ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু করার দিন নির্ধারণ করেন।

এর আগে সকালে প্রিজন ভ্যানে করে দুই আসামিকে আদালতে আনা হয় এবং তাদের আলাদা হাজতখানায় রাখা হয়। পরে নির্ধারিত সময় অনুযায়ী আদালতে হাজির করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই বাসার দুই বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তদন্ত প্রতিবেদনে সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দির কথাও উল্লেখ রয়েছে।

মামলায় মোট ১৮ জন সাক্ষী রয়েছেন, যার মধ্যে শিশুটির বাবা এবং স্থানীয় কয়েকজন বাসিন্দা অন্তর্ভুক্ত রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় দফা দিবস: বাঙালির মুক্তির সনদ গঠনের ঐতিহাসিক দিন

1

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

2

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

3

আজ বিশ্ব মা দিবস

4

৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম

5

বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে ফের বিতর্ক

6

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

7

গুনাহকে হালকা ভাবে নেওয়ার ভয়াবহ পরিণতি

8

দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে হচ্ছে:

9

বিশ্বকাপ যাঁদের ক্যারিয়ার বদলে দিয়েছে

10

যুদ্ধ বন্ধে আশাবাদী ট্রাম্প, অপেক্ষা ইরানের জবাবের

11

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

12

মেসির হ্যাটট্রিক, মেসির রেকর্ড, মেসির চোখে জল

13

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল

14

২৪ ম্যাচে ২৭ ফ্লাইট, ইনফান্তিনোর সফর ঘিরে প্রশ্ন

15

খুলনা শিপইয়ার্ডে নির্মাণ হচ্ছে আধুনিক সামুদ্রিক গবেষণা জাহাজ

16

রিয়ালকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্ন

17

সোনারগাঁয়ে ক্যান্টিন বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩

18

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

19

টিস্যু পেপারের চুক্তি থেকে চিরকুটে লেখা অবসর: যে গল্প অমরত্ব

20