ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন হামলায় কুয়েত-বাহরাইনকে দায়ী করল ইরান

ইরানের পতাকা |সংগৃহীত

মার্কিন সামরিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার জন্য কুয়েত ও বাহরাইনকে ‘সরাসরি দায়ী’ বলে অভিযোগ করেছে ইরান। তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলায় এই দুই দেশের ভূখণ্ড ও অবকাঠামো ব্যবহৃত হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও যুদ্ধবিরতি সমঝোতার স্পষ্ট লঙ্ঘন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, মার্কিন সামরিক অভিযানে সহায়তা করার ক্ষেত্রে কুয়েত ও বাহরাইন সরাসরি এবং সুস্পষ্টভাবে জড়িত রয়েছে। তাদের এই ভূমিকা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে বলেও অভিযোগ করা হয়।

তেহরান আরও জানায়, তারা নিজেদের আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে এবং ভবিষ্যতে যেকোনো হামলার উপযুক্ত জবাব দেওয়ার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। প্রয়োজন হলে হামলার উৎস লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান।

বিশ্লেষকদের মতে, এই ধরনের অভিযোগ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে ইরানের সম্পর্ক আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতি নিয়ে এখনো কুয়েত বা বাহরাইনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

1

ইরাকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নেই লামিনে ইয়ামাল

2

বিশ্বকাপে সৌদি সমর্থকদের জন্য বড় উপহার

3

‘ওয়ান লাস্ট ডান্স’ কার? রোনালদো নাকি মডরিচের

4

মনজুর আলমের এনসিপি ও মেয়র নির্বাচন গুঞ্জন নিয়ে বক্তব্য

5

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

6

ইরানের যুদ্ধ ক্ষয়ক্ষতি ২৭০ বিলিয়ন ডলার

7

সৌদি আরবে হুতি হামলার নিন্দা জানাল বাংলাদেশ

8

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর

9

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

10

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

11

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ এমবিএতে আবেদন শুরু

12

উচ্চ মাধ্যমিকে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত

13

ভূমিকম্পের সময় পড়ার দোয়া ও আমল

14

আজকের দিনেই বিশ্বকাপে মেসির অভিষেক হয়েছিল

15

মেসিকেই সেরা মানেন ইয়ামাল

16

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

17

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

18

এসএসসি-২০২৬ খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহ

19

আড়াল থেকেই ইরানের যুদ্ধকৌশল নিয়ন্ত্রণ করছেন মোজতবা খামেনি

20