ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বজ্রঝড়ে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ স্থগিতের শঙ্কা

বজ্রঝড়ের পূর্বাভাসে অনিশ্চয়তার মুখে পড়েছে ২০২৬ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাজিল বনাম স্কটল্যান্ড। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ রাতে গ্রুপ পর্বের এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আবহাওয়ার কারণে স্থগিত বা বিলম্ব হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও ওই সময়ের কাছাকাছি এলাকায় তীব্র বজ্রঝড়ের সতর্কতা জারি রয়েছে। ফলে খেলা শুরুতে দেরি হওয়া কিংবা চলাকালীন সময়ে ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফিফার নিরাপত্তা নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করতে হয় পুনরায় খেলা শুরুর আগে। এই নিয়মের কারণে ম্যাচ দীর্ঘ সময়ের জন্য থেমে যেতে পারে।

এর আগে একই ধরনের পরিস্থিতি দেখা গেছে চলমান টুর্নামেন্টেই। ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল এবং পরে খেলোয়াড়দের নতুন করে ওয়ার্মআপ করে মাঠে নামতে হয়েছিল।

স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, সম্ভাব্য বিলম্ব মাথায় রেখেই তাদের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরিস্থিতি যাই হোক, দল মানিয়ে নিতে প্রস্তুত বলে জানান তিনি।

গ্রুপ পর্বে টিকে থাকতে স্কটল্যান্ডের এই ম্যাচে অন্তত এক পয়েন্ট প্রয়োজন। অন্যদিকে, ব্রাজিল শিবিরে নেইমারের ফেরার সম্ভাবনা থাকায় ম্যাচ ঘিরে উত্তেজনাও বেড়েছে।

সব মিলিয়ে ম্যাচের মূল লড়াইয়ের পাশাপাশি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া—মাঠে খেলা হবে, নাকি বজ্রঝড় থামিয়ে দেবে পুরো আয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর ৪৭ বছর পরও অমর উত্তম কুমার

1

বাবা মানে জমে থাকা ভালোবাসার ঋণ

2

বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে

3

টিকটক দেখেই ভ্রমণের গন্তব্য ঠিক করছে জেন-জিরা

4

ব্রাজিলের দুর্বলতা স্পষ্ট, আগের মতো ভয়ংকর নেই

5

ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী

6

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

7

আয়োজকরা চায় আমরা বাদ পড়ি : ফিফা সভাপতিকে ইরান অধিনায়ক

8

আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার

9

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

10

ডিসি সম্মেলনে আসছে প্রায় ৫০০ প্রস্তাব

11

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

12

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

13

৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

14

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

15

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করায় ট্রাম্পকে মানসিক রো

16

চুক্তি না হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

17

নায়িকা থেকে গায়িকা নাজিফা তুষি

18

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি,তাদের সমর্থন অসাধারণ: মার্তিনেজ

19

ঢাকায় বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের তৎপরতা

20