অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড

ছবি: সংগৃহীত



যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড প্রোগ্রাম স্থায়ী করার কঠোর সিদ্ধান্তের ফলে সরাসরি বড় ধরনের প্রভাব পড়তে পারে বাংলাদেশের ভ্রমণপিপাসু ও ব্যবসায়ীদের ওপর। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই নতুন নিয়মে, বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের নাগরিকদের জন্য বি১ এবং বি২ (ব্যবসা ও পর্যটন) ভিসার শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত জামানত বা বন্ড জমা দেওয়ার নিয়ম করা হয়েছে। 

যদিও এই তালিকায় বেশিরভাগ দেশ আফ্রিকা অঞ্চলের, তবে মার্কিন প্রশাসনের এই ধরনের কঠোর ও বহুমুখী ভিসা কড়াকড়ির নজির অতীতে বাংলাদেশসহ বিভিন্ন উন্নয়নশীল দেশের নাগরিকদের ক্ষেত্রেও দেখা গেছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রর পক্ষ থেকে ভিসা ওভারস্টে (ভিসার মেয়াদ শেষের পরও অবৈধভাবে অবস্থান) রোধে যখনই এমন কঠোর নীতি বা বন্ডের পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হয়, তখন তা সাধারণ বৈধ আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটিকে আরও জটিল ও ব্যয়বহুল করে তোলে। 

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, জামানত বা উচ্চ ফি আদায়ের এই সংস্কৃতি এবং কঠোর স্ক্রিনিংয়ের ফলে বাংলাদেশর মতো দেশগুলো থেকে যারা সত্যিকারের ব্যবসায়িক বা পর্যটন উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে চান, তারা বড় ধরনের আর্থিক ও প্রশাসনিক বাধার মুখে পড়বেন। 

ট্রাম্প প্রশাসনের এই ধরনের কড়াকড়ি শেষ পর্যন্ত বাংলাদেশসহ বিভিন্ন দেশের বৈধ ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিরুৎসাহিত করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্স।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

1

মেসির ট্যাকল নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

2

অপেক্ষায় থেকেই রোগীর মৃত্যু

3

বিপাকে ইনফান্তিনো, প্রতিবাদ জানিয়ে ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টার প

4

গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা

5

জুলাই শহীদ তালিকায় কারসাজির অভিযোগ

6

গোপন সামরিক তথ্য ফাঁস

7

ঈদুল আজহা: কোরবানির ঈদের তাৎপর্য ও গুরুত্ব

8

দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষেও খেলছে না নেইমার: অফিশিয়াল ঘোষ

9

ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

10

ঈদের আগে রফতানি খাতে ৩১০০ কোটি টাকা ছাড়

11

ময়মনসিংহে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ আটক ৩

12

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

13

জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক, হট্টগোল, বেরিয়ে গে

14

পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা

15

প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

16

মেসির সঙ্গে ভাইরাল হওয়া বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বেলিংহ্য

17

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

18

২০২৬-২৭ ঘাটতি মেটানোই বড় চ্যালেঞ্জ

19

মে মাসে মূল্যস্ফীতি, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

20