অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে চাকরি, আবেদন শেষ ১ নভেম্বর

বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ, বেতন ৫০ হাজার টাকা

বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার পদে চাকরির সুযোগ তৈরি হয়েছে। সেনাবাহিনীর আর্মি ওয়ার গেম সেন্টারে চুক্তিভিত্তিক চারজন সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ দেওয়া হবে। এ পদে নির্বাচিত প্রার্থীরা মাসে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা বেতন পাবেন।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা, প্রোগ্রামিং দক্ষতা ও অভিজ্ঞতার তথ্যসহ জীবনবৃত্তান্ত (সিভি) ই-মেইলে পাঠাতে হবে। আবেদন করার শেষ সময় ১ নভেম্বর ২০২৬।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী

  • কর্মস্থল: আর্মি ওয়ার গেম সেন্টার, মোমেনশাহী সেনানিবাস, ময়মনসিংহ

  • পদের নাম: সফটওয়্যার প্রোগ্রামার

  • পদসংখ্যা: ৪টি

  • নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক

  • বেতন: মাসে ৪০,০০০–৫০,০০০ টাকা

  • বয়সসীমা: ৩১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর

  • আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০২৬

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

আবেদনকারীকে বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা সমমানের বিষয়ে ডিগ্রিধারী হতে হবে।

এ ছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং (ওওপি) বিষয়ে দক্ষতা থাকতে হবে। প্রোগ্রামিংয়ের পাশাপাশি ডেটাবেজ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের অভিজ্ঞতা থাকলে তা সিভিতে উল্লেখ করা উচিত।

চাকরির মেয়াদ কত দিন?

নিয়োগপ্রাপ্তদের প্রাথমিকভাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তী সময়ে চুক্তি নবায়নের সুযোগ রয়েছে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রোগ্রামিং দক্ষতা ও প্রাসঙ্গিক অভিজ্ঞতার বিবরণসহ পূর্ণাঙ্গ সিভি hr.iwgss@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে।

সিভিতে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে—

  • সাম্প্রতিক রঙিন ছবি

  • সচল মোবাইল ফোন নম্বর

  • ই-মেইল ঠিকানা

  • বর্তমান ও স্থায়ী ঠিকানা

  • শিক্ষাগত যোগ্যতার বিবরণ

  • প্রাসঙ্গিক প্রোগ্রামিং দক্ষতা ও অভিজ্ঞতা

আবেদনের শেষ সময়

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়ার গেম সেন্টারে সফটওয়্যার প্রোগ্রামার পদে আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর ২০২৬। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে সিভি পাঠাতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিজ ভালো রাখার উপায়

1

টিকটক দেখেই ভ্রমণের গন্তব্য ঠিক করছে জেন-জিরা

2

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কী নেইমার?

3

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

4

ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

5

বিপজ্জনক যুগে পৃথিবী, জাতিসংঘের সতর্কবার্তা

6

সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত মা-মেয়ে

7

প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

8

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীতে ১৩ দিন লোডশেডিং

9

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণ

10

এভারেস্টে অতিরিক্ত ভিড়, ২ ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

11

বিদ্যুৎ বিল কমাতে জানুন কার্যকর উপায়

12

মেসির সঙ্গে ভাইরাল হওয়া বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বেলিংহ্য

13

ঈদযাত্রায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

14

আলজেরিয়াকে ৩-০ গোলের হারিয়েছে আর্জেন্টিনা

15

মেসিকে ছুঁয়ে দিয়ে মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছে এমবাপ্পে

16

বাংলাদেশের অগ্রাধিকারেই সংস্কার সহায়তা দেবে আইএমএফ- বিশ্বব্য

17

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

18

৭ নভেম্বর ফের সরকারি ছুটি

19

রোনালদোর ‘আই অ্যাম ব্যাক’ মন্তব্যে খোঁচা দিলেন ইব্রাহিমোভিচ

20