অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

ছবি: সংগৃহীত




যুক্তরাস্ট্রে ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য এলো স্বস্তির খবর। আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক অভিবাসন ভিসার এফ-২এ (F2A) শ্রেণিতে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এই শ্রেণির আওতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সি অবিবাহিত সন্তান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আগস্টের ভিসা বুলেটিন অনুযায়ী, এফ-২এ শ্রেণির চূড়ান্ত অনুমোদনের তারিখ (Final Action Date) ১ জানুয়ারি ২০২৫ থেকে এগিয়ে ২২ জুলাই ২০২৬ হয়েছে। অর্থাৎ মাত্র এক মাসে এই কাট-অফ তারিখ প্রায় দেড় বছরের বেশি এগিয়েছে। বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রেও এই তারিখ প্রযোজ্য।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসা বুলেটিনে প্রকাশিত চূড়ান্ত অনুমোদনের তারিখ মূলত নির্ধারণ করে কোনো অগ্রাধিকার তারিখের আবেদনকারীদের জন্য অভিবাসন ভিসা ইস্যু করা যেতে পারে। জাতীয় ভিসা কেন্দ্রও জানিয়েছে, সংখ্যাগতভাবে সীমিত পরিবারভিত্তিক ভিসা শ্রেণিতে সাক্ষাৎকারের জন্য আবেদনকারীর অগ্রাধিকার তারিখ বর্তমান বা কার্যকর অবস্থায় থাকতে হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৫৭৬৬ জন হজযাত্রী

1

হজের নিবন্ধন করবেন যেভাবে

2

কোনো কিছুই অসম্ভব নয়-আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে কোচ

3

ফকিরহাটে অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক ডাকাতি

4

চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও জোরদার

5

হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামকে গ্রেফতার

6

মনোনয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট করলেন নুসরাত তাবাসসুম

7

আমরা ব্রাজিলকে গোল উপহার দিয়েছি: স্কটল্যান্ড কোচ

8

ঘড়ির কাঁটার সঙ্গেই যেন নিবিড় সম্পর্ক আর্জেন্টিনার

9

আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্সে-সামনে কোন দলের কী খেলা

10

মাটি ছেড়ে আকাশে টেসলার রোডস্টার, গাড়ির দুনিয়ায় নতুন চমক

11

দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানম

12

পাকিস্তানের বেলুচিস্তানে গ্রেনেড হামলা

13

রেকর্ড ছুঁয়ে ২০৭৪ কোটি টাকায় ম্যান সিটিতে যাচ্ছেন আর্জেন্টিন

14

বাংলাদেশ-তুরস্ক যৌথ কমিটি: নতুন সহযোগিতার সূচনা

15

হাসনাত আব্দুল্লাহর ‘লাল কার্ড’ পোস্ট ঘিরে তোলপাড়

16

২০৩০ বিশ্বকাপ থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি স্পেনের

17

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

18

ইরানসহ তিন দেশে ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

19

১০.৫০ টাকা হারে সৌরবিদ্যুৎ কিনছে সরকার, মানতে হবে যেসব শর্ত

20