অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ

ঢাকাসহ ১৭ জেলার জন্য বিশেষ সতর্কবার্তা

ছবি: সংগৃহীত



 ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশের ৮ জেলায় কালবৈশাখীর শঙ্কা রয়েছে বলে জানা গেছে। সব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ঝড়ের সঙ্গে থাকতে পারে তীব্র দমকা হাওয়া ও বজ্রপাত।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

1

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি: রুবিও

2

মানবজাতিকে বিলুপ্ত করতে যতগুলো পরমাণু বোমা লাগবে

3

১৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

4

ফেসবুক পোস্টে যেসব অভিযোগ জানালেন আমির হামজা

5

ইরান-চীন তেল বাণিজ্যে উত্তেজনা

6

ঈদযাত্রায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

7

নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

8

সংকটে ব্যবসা-বাণিজ্য, চাপে ভোক্তা

9

কুড়িগ্রামের চরে বিজিবির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

10

পশ্চিমবঙ্গে বিজয় মিছিল নিষিদ্ধ: নির্বাচন কমিশনের জরুরি নির্দ

11

হরমুজ সংকটের সামরিক সমাধান নেই ; আব্বাস আরাগচি

12

ফাঁসির রায় মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা

13

কাতার ও ইসরায়েলকে ৫ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

14

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

15

রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

16

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

17

আজকে সবার মুখোশ ফাঁস করব: মৌসুমী হামিদ

18

ইডেন কলেজ-ঢাকা মেডিকেলসহ বিলুপ্ত হলো ছাত্রদলের যেসব কমিটি

19

পরিবারতন্ত্র নয়, সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রাধান্য যোগ্

20