অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড ছুঁয়ে ২০৭৪ কোটি টাকায় ম্যান সিটিতে যাচ্ছেন আর্জেন্টিনার ফার্নান্দেজ

ছবি: সংগৃহীত



চেলসি থেকে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে নিতে রাজি হয়েছে ম্যানচেস্টার সিটি। এজন্য তাদেরকে গুণতে হচ্ছে ১২ কোটি ৫০ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ২০৭৪ কোটি টাকার বেশি। এটি ব্রিটিশ ক্লাব ফুটবলের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অঙ্কের ট্রান্সফার ফির রেকর্ড।

এর আগে ২০২৩ সালে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে বেনফিকা থেকে চেলসিতে যোগ দেন বিশ্বকাপজয়ী এনজো। সেই ট্রান্সফার ফি ছিল তখনকার ব্রিটিশ রেকর্ড। আর তার এবারের দলবদলের অঙ্ক স্পর্শ করবে গত গ্রীষ্মে আলেকসান্দার ইসাকের জন্য লিভারপুলের খরচ করা ১২ কোটি ৫০ লাখ পাউন্ডের ফি।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টা ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাবের মধ্যে আলোচনা চলছিল। অবশেষে তারা চুক্তিতে সম্মত হয়েছে। তবে এখনও কোনো পক্ষ থেকে আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন দলবলের নির্ধারিত সময়সীমা রাতেই শেষ হয়ে যাবে।

বিবিসি আরও জানিয়েছে, এনজো শিগগিরই মেডিকেল পরীক্ষা দেবেন। এরপর সিটির সাথে দীর্ঘমেয়াদী চুক্তি সই করবেন তিনি। চুক্তির ক্ষেত্রে তার ব্যক্তিগত শর্তাবলী নিয়ে কোনো জটিলতা নেই।

চেলসিতে এনজো মারেস্কার অধীনে খেলার অভিজ্ঞতা আছে ২৫ বছর বয়সী এই তারকার। পেপ গার্দিওলার বিদায়ের পর মারেস্কা এখন আছেন সিটির প্রধান কোচের দায়িত্বে। এবারের গ্রীষ্মে ইতিহাদ স্টেডিয়ামের দলটি বেশ কয়েকজন মিডফিল্ডার হারিয়েছে। তাই মারেস্কা তার পুরনো শিষ্যকে আবার দলে পেতে মুখিয়ে ছিলেন।

চেলসির সবশেষ দুটি ম্যাচে খেলেননি এনজো। লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৪-৩ গোলের জয়ের আগে কারাবাও কাপে লুটন টাউনের বিপক্ষে ২-০ ব্যবধানে জেতা ম্যাচে স্কোয়াডেই ছিলেন না তিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুসারে, ক্লাব ছাড়তে চাওয়ার অংশ হিসেবে তিনি নিজেই স্কোয়াডের বাইরে থাকার অনুরোধ করেছিলেন।

এবারের দলবদলে দ্বিতীয়বারের মতো নিজেদের ট্রান্সফার ফির রেকর্ড ভাঙতে যাচ্ছে সিটি। এর আগে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের বিনিময়ে তারা ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে চুক্তিবদ্ধ করে।

চলতি দলবদলে ইতিহাদ স্টেডিয়াম ছেড়েছেন চার মিডফিল্ডার। ৫ কোটি ২০ লাখ পাউন্ডে সৌদি ক্লাব আল কাদসিয়ায় টিজানি রাইন্ডার্স, ৬ কোটি ৫০ লাখ পাউন্ডে বার্সেলোনায় রদ্রি, ৫ কোটি ২০ লাখ পাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডে নিকো গঞ্জালেজ এবং ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বার্নার্দো সিলভা।

এছাড়া, ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে উইঙ্গার সাভিনিয়োকে টটেনহ্যাম হটস্পারের কাছে বিক্রি করেছে ম্যান সিটি। আর ফরোয়ার্ড ওমর মারমুশের ধারে খেলার চুক্তি স্থায়ী হলে আগামী বছরের গ্রীষ্মে টটেনহ্যামের কাছ থেকে আরও ৬ কোটি পাউন্ড পাবে তারা।

তবে শূন্যস্থান পূরণের পাশাপাশি স্কোয়াড শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে সিটি। ৮ কোটি ৬০ লাখ পাউন্ডে ১৮ বছর বয়সী মরোক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি এবং ৩ কোটি ৪০ লাখ পাউন্ডে ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যালান এলিয়াসকে এনেছে তারা। পাশাপাশি কম খরচে নেওয়া হয়েছে উইঙ্গার জেরেমি মঙ্গা ও গোলরক্ষক হেরোনিমো রুলিকে।

এভারটন থেকে সেনেগালিজ উইঙ্গার ইলিমান এনদিয়ায়ে যোগ দিলে সিটির খরচের অঙ্ক আরও বাড়বে। বিবিসি জানিয়েছে, তার দলবদলের জন্য ইতোমধ্যে চুক্তিতে একমত হয়েছে দুই ক্লাব। সেক্ষেত্রে ট্রান্সফার ফি হিসেবে ৬ কোটি ৫০ লাখ পাউন্ড পর্যন্ত খরচ হতে পারে আটবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।

খবর বিবিসির 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু স্কটল্যান্ডের

1

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

2

এসএসসি-২০২৬ খাতা মূল্যায়নে পরীক্ষকদের অনাগ্রহ

3

মহানাটকীয় জয়ে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

4

হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা

5

সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উরুগুয়ের

6

হাইকোর্টের রায়ে বিরোধী দলনেতা ঋতব্রত, চাপে মমতা

7

এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠানপ্রধানও শাস্তির মুখে

8

এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

9

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

10

বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবি নিয়ে চাঞ্চল্যকর দাবি পেলে কন্যার

11

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

12

মেসির হাতে আরেকটি বিশ্বকাপ দেখতে চাই না

13

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

14

পোশাক নয়, অপরাধীর মানসিকতাই যৌন সহিংসতার মূল কারণ

15

টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

16

জুমার খুতবার সময় নীরব থাকার গুরুত্ব ও ইসলামি নির্দেশনা

17

চীনের সাথে উত্তেজনা কমেছে : পানামার প্রেসিডেন্ট

18

হত্যা মামলার আপিলের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ প্রকাশ, পরিবা

19

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে কত খরচ হচ্ছে ভারতের? জেনে নিন

20