প্রতিবেশীদের গোপন হাঁড়ির খবর সংগ্রহ ও তা বিক্রি করে রীতিমতো দুটি বাড়ির মালিক হয়েছেন কলম্বিয়ার ৬৭ বছর বয়সী এক নারী, মিরিয়াম। স্থানীয়ভাবে তিনি ‘গসিপ কুইন’ বা খবরের রানী নামে পরিচিত।
মিরিয়াম নিয়মিত নজর রেখে এলাকার বাসিন্দাদের পারিবারিক কলহ, ব্যক্তিগত সম্পর্ক কিংবা পরকীয়ার মতো স্পর্শকাতর তথ্য ডায়েরিতে টুকে রাখেন। তথ্যের গুরুত্ব অনুযায়ী তিনি এর দাম হাঁকান; এমনকি তথ্য গোপন রাখার বিনিময়েও অর্থ নিয়ে থাকেন। প্রতিবেশীদের তীব্র সমালোচনা ও ক্ষোভ থাকলেও এই কাজকেই নিজের পেশা ও রক্তে মিশে থাকা স্বভাব বলে মনে করেন তিনি।