অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

দেশমকে আবেগঘন বিদায়বার্তায় যা বললেন এমবাপ্পে

ছবি: সংগৃহীত




বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ৬-৪ গোলে হারিয়েছে ফ্রান্সকে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ ও খেলোয়াড় দেশমের বিদায়ের দিনটা মলিন হয়েছে নিশ্চিতভাবেই। তাতেই নিজেদের ওপর ক্ষোভ কিলিয়ান এমবাপ্পেদের।

দেশমের বিদায়ের আগে আবেগঘন বার্তা দিয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ১৪ বছরের সফল অধ্যায়ের ইতি টানতে যাওয়া এই কোচকে প্রাপ্য বিদায় দিতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন ফরাসি তারকা। এক পোস্টে এমবাপ্পে লিখেছেন, ‘আজ শেষবারের মতো আপনি আপনার মঞ্চে। আপনি আমাদের এত কিছু দিয়েছেন। কিন্তু আপনার প্রাপ্য বিদায়টা আমরা দিতে পারিনি। আমরা ব্যর্থ হয়েছি।’


২০১২ সালে দেশম ফ্রান্সের দায়িত্ব নেন। তার অধীনে ২০১৮ সালে ফরাসিরা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে। ২০২২ সালে দলকে ফাইনালে তুললেও শিরোপা জিততে পারেনি। আর ২০২৬ বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে শেষ হয় দেশমের কোচিং অধ্যায়। শেষমেশ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হেরে চতুর্থ হয়ে শেষ করতে হয়ে বিশ্বকাপ। 

দেশমের অবদান স্মরণ করে এমবাপ্পে বলেন, ‘১৪ বছরে আপনি এই দলকে যা দিয়েছেন, তা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। ফরাসি ফুটবলের পুনর্জাগরণে আপনি ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের একজন। অনেকেই হয়তো আপনার মহত্ত্বের যথাযথ মূল্যায়ন করেননি। তবে সময় এবং ইতিহাস অবশ্যই সেটির বিচার করবে।’


ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে (৬৪ গোল) দেশমকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় দলের হয়ে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে খেলার সুযোগ করে দেওয়ার জন্য তিনি চিরকৃতজ্ঞ। তার ভাষায়, ‘আমাদের দেশের অন্যতম সেরা কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। আমরা একসঙ্গে যে স্মৃতি ও সাফল্য ভাগ করে নিয়েছি, সেগুলোই আজীবন মনে রাখব। আপনার নতুন যাত্রার জন্য রইল আন্তরিক শুভকামনা।’


১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো দেশম পরে কোচ হিসেবেও দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করেন। দীর্ঘ ১৪ বছরের দায়িত্ব শেষে এবার শেষ হচ্ছে তার বর্ণাঢ্য অধ্যায়। ফ্রান্সের নতুন কোচ হতে যাচ্ছেন আরেক বিশ্বকাপজয়ী খেলোয়াড় জিনেদিন জিদান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর ৩০ বছর পরও জনপ্রিয়তায় ভাটা পড়েনি সালমান শাহর

1

রান্না না করে নাচের ক্লাসে যাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা

2

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

3

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনায় চীন ও রাশিয়া

4

ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্যে যে কারণ

5

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

6

এবার সৌদিকে রুখে ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

7

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

8

বিয়ের পর স্বামীকে নিয়ে যা বললেন দীপ্তি

9

মাটির অণুজীব কীভাবে মেঘ থেকে বৃষ্টি নামাতে সাহায্য করে

10

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

11

আমি তোমাকে অনেক ভালোবাসি, ফোনে স্ত্রীর শেষ কথা

12

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

13

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

14

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

15

রংপুরে শিক্ষক পরিবার হত্যা : গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাব

16

আজ শুরু জাতীয় সংসদের বাজেট অধিবেশন

17

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

18

পানামাকে হারিয়ে আশা বাঁচাল ক্রোয়েশিয়া

19

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

20