অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে বড় দরপতনের পর বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত এবং মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের প্রভাব বিশ্লেষণ করছেন বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৯টা, বাংলাদেশ সময় বেলা ৩টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৮ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ৯৫ ডলার ৪০ সেন্টে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১১ সেন্ট বা ০.১ শতাংশ বেড়ে ৮৮ ডলার ২৩ সেন্ট হয়েছে।

নির্বাচনের পর তেলের বাজারে বড় দরপতন

এর আগে বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পর তেলের বাজারে বড় ধরনের দরপতন ঘটে। নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ব্যবধানে পরাজয়ের পর ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু করেন বিনিয়োগকারীরা।

সুইজারল্যান্ডভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইউবিএসের পণ্যবাজার বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির এখনো কোনো সমাধান হয়নি। এ কারণে বিশ্ববাজারে তেলের দামে সামান্য পুনরুদ্ধার দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব ব্রেন্ট ক্রুডের দামের ওপর তুলনামূলক বেশি পড়ে। অন্যদিকে ডব্লিউটিআই মূলত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে তেলের দাম নির্ধারণের মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।

যুদ্ধ ও রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর বিনিয়োগকারীদের

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির পরবর্তী গতিপথের ওপর নির্ভর করবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা।

সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনলতা সেন

1

আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

2

জেনে নিন কত দামে সোনা বিক্রি হচ্ছে আজ

3

ইরানে ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠানোর পরিকল্পনা

4

স্পেনের বিশ্বকাপ ট্রফি উদযাপনের সময় পেছন ফিরে দাঁড়ানোর কারণ

5

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

6

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

7

ফিতরাতি বাস্তুতন্ত্রের মানুষ-দর্শন

8

সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনায় ত্রুটি

9

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববি

10

টেন্ডার ছাড়াই তেল আমদানির উদ্যোগে ধাক্কা

11

কেইনকে কালো জাদু করতে ওঝা আনল ঘানা

12

রামেকে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮

13

তুমি চাইলে আমার গোল্ডেন বলটা নিতে পারো: মেসি

14

বিয়েতে নতুন জামাইকে কেন আস্ত খাসি দেওয়া হয়?

15

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

16

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

17

এনসিএলে ১০৯ রানে পিছিয়ে রংপুর

18

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

19

জার্মানিকে স্তব্ধ করে দিয়ে নকআউটে ইকুয়েডর

20