অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হামের টিকা নিয়ে তদন্তে ৩ সদস্যের কমিশন

হামের টিকা নিয়ে তদন্তে ৩ সদস্যের কমিশন

হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। এসব কারণে জনস্বাস্থ্যের ওপর যে বিরূপ প্রভাব পড়েছে, তা খতিয়ে দেখে দায়ীদের চিহ্নিত করবে কমিশন।

গত বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়-দায়িত্ব নির্ধারণের জন্য ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’-এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই কমিশন গঠন করা হয়েছে।

তিন সদস্যের এই তদন্ত কমিশনের সভাপতি করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। কমিশনের অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনের প্রধান দায়িত্ব হবে হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার প্রকৃত কারণ অনুসন্ধান করা। একই সঙ্গে এসব ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়-দায়িত্ব নির্ধারণ করবে কমিশন। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশও সরকারের কাছে জমা দেবে তারা।

তদন্তের স্বার্থে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য যেকোনো ব্যক্তিকে কমিশনে তলব ও জিজ্ঞাসাবাদ করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনকে প্রয়োজনীয় সাচিবিক ও অন্যান্য সহায়তা দেবে স্বাস্থ্য সেবা বিভাগ।

এ ছাড়া তদন্ত কার্যক্রম পরিচালনা এবং কমিশনের ব্যয় নির্বাহের জন্য স্বাস্থ্য সেবা বিভাগ অথবা এর অধীনস্থ প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের নির্দেশনাও দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটলান্টাকে হারাল মায়ামি মেসির গোল কত

1

ব্রকোলি ছাড়াও ভিটামিন কে-এর ৫ সেরা খাবার

2

এক মাসেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর

3

এইচএসসি ২০২৬ পরীক্ষা নিয়ে ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

4

যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের পথে যুক্তরাষ্ট্র ও ইরান

5

ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

6

উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাজপথে বিশৃঙ্খলা: প্রধানমন্ত্রী

7

ভিসা জটিলতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ঘানার মিডফিল্ড

8

ফেসবুকে আসছে বড় এআই পরিবর্তন

9

বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিল

10

তেলাপোকা মেরে ফেলায় ‘একাকিত্বে’ ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী

11

সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান, কেন ‘বার্থ

12

কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

13

গুলির ঘটনার পর টাইগার শ্রফের প্রথম ছবি প্রকাশ্যে, কেমন আছেন

14

হাফিজুল হত্যা মামলা: দীপু মনিকে কারাগারে পাঠানোর আদেশ

15

সময় পার হলে বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু এখানে রয়েছে

16

গ্রিন কফি কিভাবে চুল পড়া কমায়? জেনে নিন

17

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

18

৬ মাসে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থ: নাহিদ ইসলাম

19

জাতিসংঘের মহাসচিব পদে সাত প্রার্থীর বিরুদ্ধেই স্থায়ী সদস্যদে

20