অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বায়ার্ন মিউনিখেই থাকছেন হ্যারি কেইন

বায়ার্ন মিউনিখেই থাকছেন হ্যারি কেইন

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের সঙ্গে আরও তিন বছরের চুক্তি নবায়ন করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন এই ইংলিশ স্ট্রাইকার। এক বিবৃতিতে চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন।

২০২৩ সালে টটেনহাম হটস্পার থেকে ৮ কোটি ৬০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন। চার বছরের চুক্তিতে জার্মান ক্লাবটিতে আসা এই ফরোয়ার্ডের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন চুক্তিতে সই করেছেন তিনি।

চুক্তি নবায়নের পর বায়ার্নের প্রতি নিজের ভালোবাসা এবং ক্লাবটির সঙ্গে থাকার আনন্দ প্রকাশ করেছেন কেইন। তিনি বলেন, ‘বায়ার্নের অংশ হতে পেরে আমি গর্বিত। এই ক্লাব, সমর্থক এবং আলিয়াঞ্জ অ্যারেনাকে ভালোবাসি। আমাদের দল অসাধারণ, কোচ ভিনসেন্ট কোম্পানিও দারুণ। এখানে থাকার প্রতিশ্রুতি দিতে পেরে আমি খুবই আনন্দিত।’

বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই দুর্দান্ত গোল-ফর্মে রয়েছেন কেইন। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৫৬ ম্যাচে তার গোলসংখ্যা ১৬১। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও সাতটি গোল করিয়েছেন তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এক মৌসুমে ৬০টির বেশি গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েন কেইন।

ইংলিশ অধিনায়কের নৈপুণ্যে গত মৌসুমে জার্মান সুপার কাপ, বুন্দেসলিগা ও ডিএফবি পোকাল জেতে বায়ার্ন। ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন কেইন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে জেতেন ইউরোপিয়ান গোল্ডেন শু।

নতুন চুক্তির মাধ্যমে বায়ার্ন আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ধরে রাখল। একই সঙ্গে কেইনের ভবিষ্যৎ নিয়ে চলা জল্পনারও অবসান ঘটল। এর আগে বার্সেলোনা ও সৌদি আরবের কয়েকটি ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়েছিল।

চলতি মৌসুমেও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন ইংল্যান্ড অধিনায়ক। এখন পর্যন্ত ১৪ ম্যাচে করেছেন ১০ গোল। অন্যদিকে, বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকী আখান্দ স্মরণে বাপ্পা মজুমদার

1

১৯ বছর পর বিএনপি সরকারের প্রথম বাজেট আজ

2

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু

3

নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা-ঘুমানো কি জায়েজ

4

চোটে বিশ্বকাপে ছিটকে পড়ার শঙ্কায় গ্যানাব্রি

5

এইচএসসির ফল প্রকাশেও মিষ্টির দোকানে নেই আগের ব্যস্ততা

6

মেট্রোরেলের চলাচলের সময় বাড়ল, রোববার থেকে নতুন সূচি

7

জিম্বাবুয়েতে ওয়ানডেতে ৮২৩ রানের টার্গেট

8

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

9

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস হওয়ার দাব

10

পাকিস্তানে এমবিবিএস-বিডিএস পড়ার সুযোগ, আবেদন ১৬ নভেম্বর পর্য

11

২০২৬ ব্যালন ডি’অর: সেরার দৌড়ে চার তারকা, এগিয়ে কে

12

নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া

13

‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ বলায় ভারতে নারী পুলিশ কর্ম

14

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

15

জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন নেইমার

16

ইউরোপ সফরে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

17

বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

18

শেরপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল জুয়েলের

19

মার্কিন সামরিক শক্তি পর্যবেক্ষণে চীনের নজর

20