অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

এক বন্দরেই ২৪ ঘন্টায় ১২ বার হামলা

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর হোদাইদাতে ১২ বার বিমান হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী।

হামলার কয়েক ঘণ্টা আগে হোদেইদা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেয় ইসরায়েল। এরপর বিমান থেকে মিসাইল ও বোমা ছোড়ে তারা। খবর আল জাজিরার। 

হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, হুতি বিদ্রোহীরা হোদেইদা বন্দরকে ইরানি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে। এসব অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হয়।

হোদাইদা বন্দর সম্পূর্ণ বেসামরিক একটি অবকাঠামো। ইয়েমেনের অর্থনীতির বড় অংশ এই বন্দরের ওপর নির্ভরশীল। দেশটির হুতি বিদ্রোহীরা জানিয়েছে, সাধারণ মানুষের দুর্দশা বাড়াতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হোদেইদা বন্দরে হামলা চালিয়ে আসছে।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছেন, ইয়েমেন লক্ষ্য করে তাদের এ ধরনের হামলা অব্যাহত থাকবে। তিনি বলেছেন, হুতি বিদ্রোহীদের ওপর নৌ ও আকাশ অবরোধ অব্যাহত রাখতে এ হামলা চালানো হয়েছে। হুতিরা সামনে এ ধরনের আরও হামলার মুখোমুখি হবে এবং ইসরায়েলের ওপর হামলার চেষ্টার জন্য চড়া মূল্য দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন মারা গেছেন

1

স্পেনের দল ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কেউ

2

সয়াবিন তেলের দাম বাড়ল

3

দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ১-১ গোলে ড্র

4

মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ কিংবদন্তিরা

5

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

6

এবার পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

7

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

8

৩৭৫ সিসি মোটরসাইকেল আমদানির নীতি পরিবর্তনের উদ্যোগ

9

স্পিকারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

10

ধানি জমিতে রঙিন আম চাষে সাফল্য

11

যে দামে কেনা যাবে প্রতি ভরি স্বর্ণ

12

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

13

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

14

ফের নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

15

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭২৭৪০

16

বিদায়ের মঞ্চে মেসি-রোনালদো-নেইমার, শেষ বিশ্বকাপের আবেগ

17

ইরান যুদ্ধের ১০০ দিন: ট্রাম্পের ওপর বাড়ছে রাজনৈতিক চাপ

18

ইউক্রেন-রাশিয়া পাল্টাপাল্টি হামলায় নিহত ৪

19

যেভাবে মার্কিন নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে পারে ইরান

20