ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বাসের চাপায় দুমড়ে-মুচড়ে গেল অটোভ্যান

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শুক্রবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। যাত্রীবাহী একটি বাসের চাপায় অটোভ্যানের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (সকাল সাড়ে ৭টার দিকে) বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মেঘুল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় ও শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ওসি ইমাম জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সকালের ব্যস্ত সময়ে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের উদ্যোগ

1

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির

2

মানসিক চাপ বাড়ায় নিখুঁত হওয়ার অতিরিক্ত প্রচেষ্টা

3

সৌদি থেকে বড় জ্বালানি তেল চালান দেশে, সরবরাহে ফিরছে স্বস্তি

4

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

5

রাজনৈতিক যুদ্ধের পর এবার জীবনযুদ্ধ—কী বললেন পানিসম্পদমন্ত্রী

6

শিক্ষার্থীরা রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত

7

লাউতারোর বদলে আর্জেন্টিনার একাদশে ব্রাজিলের ক্লাবের স্ট্রাইক

8

সলামী আন্দোলনে অবসরের সুযোগ নেই: সেলিম উদ্দিন

9

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

10

চোখের পাতার টিউমারের কারণ, লক্ষণ ও চিকিৎসা

11

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

12

মার্কিন প্রস্তাবের জবাব উপযুক্ত সময়ে দেয়া হবে : ইরান

13

রামিসা হত্যায় আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী

14

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু

15

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

16

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকে

17

ঘুষ ছাড়া সেবা মেলে না!

18

চাঞ্চল্যকর তথ্য ফাঁস, প্রাণনাশের হুমকি পেয়েছিলেন আর্জেন্টিন

19

পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

20