প্রকাশ :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৪ এএম |অনলাইন সংস্করণ
সংগৃহীত ছবিসংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগরের পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরু-ছাগলের সরবরাহ থাকলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মিলছে না। ফলে বিক্রি কম হওয়ায় হতাশায় পড়েছেন খামারি ও বিক্রেতারা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাট ঘুরে দেখা গেছে, এবার ক্রেতাদের আগ্রহ বেশি ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি।
বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় পশুখাদ্য, পরিবহন ও লালন-পালনের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই অনুযায়ী পশুর দাম চাইলেও ক্রেতারা তুলনামূলক কম দামে কিনতে চাইছেন। অনেকেই শুধু হাটে এসে পশুর দাম যাচাই করে ফিরে যাচ্ছেন।
রাজধানীর গাবতলী, উত্তরা দিয়াবাড়ী, শাহজাহানপুর, কমলাপুর, তেজগাঁও পলিটেকনিক মাঠসংলগ্ন হাট ও পূর্ব হাজিপাড়া ইকরা মাঠে দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে গরু-মহিষ আনা হয়েছে। বিশাল আকৃতির দেশি গরুগুলো দর্শনার্থীদের নজর কাড়লেও ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
তেজগাঁও পলিটেকনিক-সংলগ্ন হাটে সিরাজগঞ্জ থেকে আসা বেপারী সাইফুল আলম বলেন, এখনো ক্রেতা কম, তবে ঈদের আগের দু-এক দিনে হাট জমে উঠবে বলে আশা করছেন। একই ধরনের আশা প্রকাশ করেছেন জামালপুর থেকে আসা বিক্রেতা আব্বাস আলীও। তার মতে, ক্রেতারা হাটে আসছেন, দরদাম করছেন, কিন্তু কেনাকাটা কম হচ্ছে।
দেশের বিভিন্ন অঞ্চলেও প্রায় একই চিত্র দেখা গেছে। সিলেটে এখনো পুরোপুরি জমে ওঠেনি পশুর হাট। সিটি করপোরেশনের স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রংপুরে অনেক হাটে ক্রেতার চেয়ে পশুর সংখ্যা বেশি। তবে শেষ মুহূর্তে বেচাকেনা বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। রাজশাহীতে আবার অনেক ক্রেতা সরাসরি খামারে গিয়ে পশু কিনতে আগ্রহ দেখাচ্ছেন। হাটের ভিড়, দালালের উৎপাত ও অতিরিক্ত হাসিল এড়াতেই এমন প্রবণতা বাড়ছে বলে জানা গেছে।
অন্যদিকে বগুড়ার পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠলেও অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও বিক্রেতারা।
চট্টগ্রামের হাটগুলোতেও বিপুল সংখ্যক পশু উঠলেও এখনো জমেনি বেচাকেনা। একইভাবে ময়মনসিংহে পশুর সরবরাহ বাড়লেও ক্রেতা কম থাকায় হতাশ খামারিরা। খুলনায় মাঝারি আকৃতির দেশি গরুর চাহিদা সবচেয়ে বেশি দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, নিত্যপণ্যের উচ্চমূল্য ও অর্থনৈতিক চাপের কারণে অনেক পরিবার এবার আগের মতো বড় বাজেটে কোরবানি দিতে পারছে না। তবে ঈদের আগের শেষ দুই দিনে পশুর হাটে ক্রেতা বাড়বে এবং বেচাকেনা জমে উঠবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
প্রধানমন্ত্রীর নির্দেশনায় তনু হত্যা মামলায় নতুন গতি
1
আগের রঙের ইউনিফর্মে ফিরছে পুলিশ
2
পাকিস্তানকে সিন্ধুর পানি না দেওয়ার হুঁশিয়ারি রাজনাথের
3
দক্ষিণ কোরিয়ার সাবেক আইনমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড
4
ব্রাজিলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন আনচেলত্তি
5
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অনিশ্চয়তা, আবারও তেলের দাম বৃদ্ধি
6
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ
7
দুই বছর পর শান্তর সেঞ্চুরি
8
কালো টাকা বৈধ করার সুযোগে বাড়বে বৈষম্য
9
মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা
10
অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা
11
আওয়ামী লীগ শুধু বিতাড়িত নয়, দেউলিয়াও: ভূমি প্রতিমন্ত্রী