ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠানপ্রধানও শাস্তির মুখে

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় নকল বা প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে বলেছেন, শুধু পরীক্ষার্থী নয়, নকলের সঙ্গে জড়িত থাকলে কেন্দ্রপ্রধান ও প্রতিষ্ঠানপ্রধানদেরও আইনের আওতায় আনা হবে।

বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় ঢাকা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা নকলের কোনো ঘটনা ঘটলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সরকার পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে।

তিনি আরও জানান, সংশোধিত পরীক্ষা আইন অনুযায়ী নকল বা প্রশ্নফাঁসের মতো অপরাধের ক্ষেত্রে আগের তুলনায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান সময়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইন আপডেট করা হয়েছে।

পরীক্ষকদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম পাওয়া গেলে সেটিও কঠোরভাবে দেখা হবে। এলোমেলোভাবে খাতা পুনরায় যাচাই করা হবে এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া তিনি জানান, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে শিক্ষাক্রমে পরিবর্তন আনার প্রক্রিয়াও চলমান রয়েছে।

অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের অ্যালার্জি কমানোর নতুন উপায়

1

কেপ ভার্দে বেশ শক্তিশালী দল, শক্ত প্রতিদ্বন্দ্বী: স্কালোনি

2

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

3

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান কত শতাংশ মার্কিন নাগরিক? জেনে

4

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

5

আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার

6

দুই দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন

7

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি: রুবিও

8

ক্রিকেট বোর্ডে মন্ত্রীদের সন্তান, আবার জুলাই জাদুঘরের সভাপতি

9

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

10

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

11

দুই সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মা,ঘরভাড়া দিতে বিক্রি চুল

12

চলতি সপ্তাহেই বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের,পাল্টা আঘাতের পরিক

13

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

14

আগের রঙের ইউনিফর্মে ফিরছে পুলিশ

15

গরম কমবে কবে জানালো আবহাওয়া অফিস

16

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে ড. নাদিমুর রহমান

17

মেসির আইকনিক মুহূর্তের দৃশ্যই বিশ্বকাপের সেরা ছবি নিবাচিত

18

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

19

নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি

20