অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্রুপের শেষ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির

ছবি: সংগৃহীত



ইতিমধ্যেই গ্রুপ শীর্ষে থেকে নকআউটে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। ফলে আগামী রবিবার সকালে জর্ডনের বিরুদ্ধে আর্জেন্টিনার শেষ গ্রুপ ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে মেসিকে।

নিয়মরক্ষার ম্যাচে দলের বাকিদের দেখে নিতে চাইছেন কোচ লিওনেল স্কালোনি।

গ্রুপ পর্বে দু’টি ম্যাচ হেরে ইতিমধ্যেই বিশ্বকাপের নকআউটের লড়াই থেকে বিদায় নিয়েছে জর্দান। তাই তাদের সামনে আর্জেন্টিনাকে খুব একটা সমস্যায় পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে। 

সেই কারণেই কি গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রাম দেবেন স্কালোনি? আর্জেন্টিনার কোচ সেই ইঙ্গিতই দিয়েছেন।

তিনি বলেন, ‘সব ফুটবলারকে সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে। আমার মতে, সকলের সুযোগ পাওয়া উচিত। জর্দান ম্যাচে সেই সুযোগ রয়েছে। তাই সেটাই করব।

’তিনি কাকে বিশ্রাম দিতে চান, সেই বিষয়ে স্পষ্ট করে বলেননি স্কালোনি। তবে জল্পনা, সেই তালিকায় মেসি রয়েছেন। বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে ৭৮ মিনিট মাঠে ছিলেন তিনি। করেছিলেন হ্যাটট্রিক।
 
নকআউটে তরতাজা মেসিকে প্রয়োজন স্কালোনির। আমেরিকার গরমে ফুটবলারদের খেলতে কষ্ট হচ্ছে। ফলে শারীরিক ধকল সামলানো খুব গুরুত্বপূর্ণ। সেই কারণেই মেসিকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে অন্য একটি জল্পনাও উঠে আসছে। মেসি যে ফর্মে রয়েছেন, তাতে জর্দানের বিরুদ্ধে খেললে আরো একটি হ্যাটট্রিক করতে পারেন। সে ক্ষেত্রে তাঁর গোলের সংখ্যা আরো বেড়ে যাবে। মেসির পিছনেই রয়েছেন কিলিয়ান এমবাপে। দুই তারকার লড়াই চলছে। সেই লড়াইয়ে আরও খানিকটা এগিয়ে যেতে পারবেন তিনি। নকআউটের ম্যাচের আগে পাঁচ দিন সময় রয়েছে। বিশ্রামের পর্যাপ্ত সুযোগ রয়েছে। ফলে কোচ চাইলেও মেসি বিশ্রাম নেবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। অন্তত প্রথমার্ধ খেলার চেষ্টা করবেন তিনি।

মেসির পরিবর্তে তরুণ স্ট্রাইকার নিকোলাস পাজকে খেলাতে পারেন স্কালোনি। জুলিয়ান আলভারেজ়, নিকোলাস ট্যাগলিয়াফিকো, নিয়োনার্দো পারেদেসরাও বেশিক্ষণ থাকতে পারেন মাঠে। তাঁরা চোট সারিয়ে ফিরেছেন। ফলে তাকে ম্যাচ ফিট করতে চাইবেন স্কালোনি। আগের ম্যাচে চোট পেয়ে উঠে যাওয়া ক্রিশ্চিয়ান রোমেরোকোও বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর বদলে শুরু থেকে খেলতে পারেন নিকোলাস ওটামেন্ডি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

1

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডা

2

গোলাম সারোয়ার মিলনের জানাজা সম্পন্ন

3

ইরান যুদ্ধের আঁচে হুমকির মুখে ভারতের কাঁচ শিল্প

4

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ কমছে না

5

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

6

আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার

7

মেসির মতো আরেকজন ফুটবলার পেতে ১০০–২০০ বছর অপেক্ষা করতে হবে—

8

আত্মঘাতী গোলে মিশরের সঙ্গে ড্র বেলজিয়ামের

9

মে দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

10

২০৯ রান দূরে মিরাজ

11

নড়াইলে তীব্র গরমে হিটস্ট্রোকে নারীর মৃত্যু

12

সন্ধ্যার মধ্যে পাঁচ জেলায় ঝড়ের সতর্কবার্তা

13

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

14

হামে শিশু মৃত্যু ৭০০ ছাড়াল

15

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপান

16

‘ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো’

17

প্রতিবন্ধীদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের উদ্যোগ

18

তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি: জয়কে

19

ঈদযাত্রার ট্রেন টিকিটে প্রতারণা ঠেকাতে ‘রেল সেবা’ অ্যাপ ব্যব

20