ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন ফটোশুটে অপু বিশ্বাস, রহস্যময় বার্তায় ভক্তদের কৌতূহল

সংগৃহীত ছবি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনয়ে আগের তুলনায় কম দেখা গেলেও ব্যক্তিজীবন ও বিভিন্ন ফটোশুটের মাধ্যমে তিনি নিয়মিত ভক্তদের নজরে থাকেন। এবার নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করে রহস্যময় বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাকে গাঢ় বেগুনি রঙের শাড়িতে দেখা যায়। সূক্ষ্ম নকশা ও জরি কাজের শাড়ির সঙ্গে মানানসই গয়না তার সাজে রাজকীয় আবহ তৈরি করেছে। অনেক ভক্তের কাছেই তার এই লুক বিয়ের সাজের স্মৃতি মনে করিয়ে দিয়েছে।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “সৌন্দর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।” তার এই বার্তাকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের প্রশংসার ঢল নামে। অনেকে তার সৌন্দর্য, পোশাক নির্বাচন এবং আভিজাত্যপূর্ণ উপস্থিতির প্রশংসা করেছেন।

তবে প্রশংসার পাশাপাশি সাম্প্রতিক ব্যক্তিগত আলোচনার প্রসঙ্গও উঠে এসেছে। সম্প্রতি শবনম বুবলী দাবি করেন, তার ও শাকিব খান-এর প্রথম কন্যাসন্তানের জন্ম হয়েছে। যদিও এ বিষয়ে শাকিব খান এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, বুবলীর আগে শাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন অপু বিশ্বাস। তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয় রয়েছে। ফলে সাম্প্রতিক পারিবারিক আলোচনার প্রেক্ষাপটে অপু বিশ্বাসের এই নতুন পোস্ট ও বার্তা নেটিজেনদের মধ্যে বাড়তি আগ্রহ ও কৌতূহলের জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রস্তাবের জবাব উপযুক্ত সময়ে দেয়া হবে : ইরান

1

‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

হরমুজ প্রণালি ছেড়েছে ৩ জ্বালানিবাহী ট্যাংকার

4

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর বিমানকে লক্ষ্য করে সাইবার আক্রমণ

5

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২৬ স্থগিত

6

অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা

7

শেনজেন ভিসাধারীদের জন্য নতুন সতর্কতা

8

ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ থাকছেন না সালমান খান

9

২০২৫ সালে আইপিডিসি’র মুনাফা বেড়েছে ২৫.৩৯ শতাংশ

10

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৩

11

গরমে ফুচকা খাওয়া কি নিরাপদ

12

নকইউটে আর্জেন্টিনার বিদায়, ওঝার ভবিষ্যদ্বাণী কী সত্যি হবে?

13

ফিফার ‘ওয়াটার ব্রেক’ নিয়ে বিশ্বকাপে নতুন বিতর্ক

14

যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরিতায় বাড়ল তেলের দাম

15

আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

16

হজে গিয়ে মৃত্যু নিয়ে হাদিসে কী বলা আছে

17

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

18

মেসিকে কখনও রাগানো যাবে না

19

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

20