অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

উবারকে ১০০ কোটি ডলার জরিমানা

ছবি: সংগৃহীত



চালকদের অ্যাকাউন্ট কোনো মানুষের যাচাই-বাছাই বা পর্যালোচনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার অভিযোগে উবারকে প্রায় ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার জরিমানা করেছে নেদারল্যান্ডসের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। ইউরোপীয় ইউনিয়নের কঠোর তথ্য গোপনীয়তা আইন লঙ্ঘন করায় এই বিশাল অঙ্কের জরিমানা করা হয়েছে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটিকে। শুক্রবার টেক এক্সপ্লোর তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, উবারকে ৮২৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১৮ বিলিয়ন টাকা। মার্কিন ডলারে যা প্রায় ৯৬৪ মিলিয়ন ডলার।

কর্তৃপক্ষ অভিযোগ করছে, গত ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত উবার সফটওয়্যার ব্যবহার করে চালকদের অ্যাকাউন্ট স্থগিত করে আসছে। অনেক ক্ষেত্রে এসব অ্যাকাউন্ট স্থায়ীভাবেও বন্ধ করা হয়েছে। আর সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো মানবকর্মী তা যাচাই করা হতো না।

কর্তৃপক্ষ আরো বলেছে, ভুল সিদ্ধান্ত হয়েছে কি না, তা যাচাইয়ের সুযোগ চালকদের দেওয়া হয়নি। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও চালকদের যথাযথভাবে জানায়নি উবার।

বাইক চালকদের জন্য উবার আনলো ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা 
ইউরোপীয় ইউনিয়নের সাধারণ ডেটা সুরক্ষা বিধিমালা (জিডিপিআর) অনুযায়ী, মানুষের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে নেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে। উবারের কার্যক্রম এসব নিয়ম লঙ্ঘন করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে জরিমানার সিদ্ধান্তের সঙ্গে একমত নয় উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।

এক বিবৃতিতে উবার বলেছে, অভিযোগের বিষয়গুলো কয়েক বছর আগের নীতি নিয়ে। এসব নীতি অনেক আগেই বাতিল করা হয়েছে। চালকদের আয়-রোজগারে প্রভাব ফেলে এমন সিদ্ধান্তকে তারা গুরুত্বের সঙ্গে দেখে। বর্তমানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানবিক যাচাই, বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা এবং ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা হয়েছে।

উল্লেখ্য, উবারকে এ নিয়ে চতুর্থবার জরিমানা করল নেদারল্যান্ডসের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। এর আগে ২০২৪ সালে প্রতিষ্ঠানটিকে ২৯০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। সে সময় ইউরোপীয় চালকদের ব্যক্তিগত তথ্য যথাযথ সুরক্ষা ছাড়াই যুক্তরাষ্ট্রে স্থানান্তর করেছে উবার এমন অভিযোগ ছিল।

সূত্র: টেক এক্সপ্লোর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এভারেস্টে অতিরিক্ত ভিড়, ২ ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

1

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

2

সরকারকে বিপদে ফেলতে মিথ্যা ছড়ানো ষড়যন্ত্র: রিজভী

3

মেসির রেকর্ড গড়া জোড়া গোল ও এক অ্যাসিস্টে মায়ামির দারুণ জয়

4

হাসনাত আব্দুল্লাহর ‘লাল কার্ড’ পোস্ট ঘিরে তোলপাড়

5

নতুন ভিসিকে বাধা, ডুয়েটে ব্লকেড

6

গরমের দিনে চুলের যত্ন নেওয়ার সেরা উপায়গুলো

7

গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে মেসি

8

‘ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে’—স্পেনের প্রশংসায় ভিনিসিয়ু

9

ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের জলপথে ২৬ জাহাজে হামলা

10

জ্বালানি আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রকে তোপে রাশিয়া

11

খালি পেটে যে অভ্যাসগুলো এড়িয়ে চলাই ভালো

12

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু

13

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

14

ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে বাড়ছ

15

১৪ দফা প্রস্তাবে মার্কিন জবাব পর্যালোচনায় ইরান

16

দলের চেয়ে নিজেকে বড় মনে করে নেইমার: জার্মান কিংবদন্তি

17

পরিস্থিতির উন্নতি,তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

18

এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

19

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্

20