অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

ছবি: সংগৃহীত



ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতা প্রায় সর্বাত্মক পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইরানিরা বাথরুমে গেলেও যুক্তরাষ্ট্রের নজরদারি এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান কী করছে, তার সবকিছুই যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছে। 

তিনি বলেন, ইরান নতুন রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিল। যুক্তরাষ্ট্রের হামলায় এসব সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

ট্রাম্প বলেন, আমরা দেখেছি তারা কী তৈরি করছে। তারা কী করছে, আমরা সবই দেখতে পাচ্ছি। আমাদের নজরদারি থেকে তারা নড়তেও পারে না। এমনকি বাথরুমে গেলেও আমাদের নজর এড়াতে পারে না। তাই আমরা বিষয়টি দেখেছি এবং তা ধ্বংস করে দিয়েছি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে জুলাইয়ের পর সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা হয়েছে। এতে ইরানে অন্তত ১৮ জন নিহত এবং প্রায় ১০৮ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরানের দাবি, ইরানের দক্ষিণ উপকূলের বিভিন্ন এলাকায় মার্কিন হামলা হয়েছে।

এদিকে হরমুজ প্রণালি নিয়েও বড় দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের ওপর এখন যুক্তরাষ্ট্রের ‘খুব শক্ত নিয়ন্ত্রণ’ রয়েছে। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে বেরিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুয়েল পাস চালু আরও ৬ জেলায়

1

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে আলমিরনের বিশ্বকাপ অনিশ্চিত

2

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

3

ইতিহাসে নতুন রেকর্ড বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম

4

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

5

ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

6

নেইমারকে নিয়ে মন্তব্য করে ভাইরাল,কে এই জাপানি ফুটবলার?

7

গ্রুপের শেষ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির

8

আমরা হরমুজের নিয়ন্ত্রণ নিচ্ছি:বললেন ট্রাম্প

9

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

10

তেলাপোকা মেরে ফেলায় ‘একাকিত্বে’ ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী

11

রোনালদোই পর্তুগাল দলের আদর্শ: কোচ মার্তিনেজ

12

আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার

13

মেসির ফেরার দিনে মায়ামির ড্র, আত্মঘাতী গোল ক্যাসেমিরোর

14

ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলায় হারলেন ইলন মাস্ক

15

৫ গোলের থ্রিলারে কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টি

16

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি

17

মাদকের নেশায় বেপরোয়া ছেলে, পুলিশের হাতে তুলে দিলেন মা

18

তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক করলেন ট্রাম্প

19

চাপ আমাদের নয়, চাপ রয়েছে আর্জেন্টিনার ওপর: মার্ক গেহি

20