ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আসন্ন এসএসসি পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা নকল বরদাশত করা হবে না। তিনি স্পষ্টভাবে জানান, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজন করতে সব ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তিনি কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং প্রযুক্তিগত তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষাকে ঘিরে কোনো ধরনের অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না এবং পরিবেশ শান্ত রাখতে হবে।

তিনি আরও নির্দেশ দেন, প্রতিটি পরীক্ষা কক্ষে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করতে হবে যাতে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা যায়। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট এড়াতে আইপিএস ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার পরীক্ষাকেন্দ্রগুলোর ওপর নিয়মিত নজরদারি রাখার কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসকে একটি গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, অতীতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস বন্ধ ছিল এবং এবারও তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

পরীক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, খাতা মূল্যায়নের ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে হবে এবং সঠিক উত্তর অনুযায়ী নম্বর প্রদান করতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বা কম নম্বর দেওয়া যাবে না।

শিক্ষকদের নিরাপত্তা বিষয়ে তিনি আশ্বস্ত করে বলেন, দায়িত্ব পালনের সময় শিক্ষকদের নিরাপত্তা সরকার নিশ্চিত করবে। তাই তারা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন।

সবশেষে শিক্ষামন্ত্রী আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

1

পশুর হাটে ক্রেতা কম, হতাশ বিক্রেতারা

2

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

3

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

4

নকআউটে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? জেনে নিন

5

মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড

6

মেসির সম্মানে ১০ মিনিটে থমকে যাবে সব খেলা, চলবে করতালি

7

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

8

হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

9

বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে অবস্থান, আইফোন

10

২০২৭ হজের রোডম্যাপ প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়

11

মেসির সঙ্গে ভাইরাল হওয়া বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন বেলিংহ্য

12

গ্যালারিতে ৩৬ লাখ দর্শক!সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বক

13

‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’ বাংলায় ফিফার পোস্ট

14

বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বি

15

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ

16

‘ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যু

17

৩ ক্যাটাগরিতে পুরস্কার পেল গোলাম রাব্বানীর ‘সাঁতার’

18

মেসিকে ছাড়াই আমার একাদশ নিখুঁত : পিয়ার্স মরগান

19

কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

20