ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামাবাদে ইরান-পাকিস্তান উচ্চপর্যায়ের বৈঠক

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি |সংগৃহীত

পাকিস্তান সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আসিম মুনির এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি জানান, পাকিস্তান সফর শেষে তিনি ওমান এবং রাশিয়া সফরে যাবেন। এই সফরগুলোর মূল উদ্দেশ্য হলো আঞ্চলিক ইস্যুতে অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা এবং চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা।

তেহরান স্পষ্ট করেছে, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। পাকিস্তান সফরের প্রধান লক্ষ্য দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক কৌশলগত বিষয় নিয়ে আলোচনা।

এদিকে, মার্কিন প্রতিনিধিদলের সদস্যরাও পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে। এর ফলে ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা আরও বেড়েছে।

উল্লেখ্য, ১৯ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের পুনরায় আলোচনায় পাঠানোর ঘোষণা দেওয়ার পর থেকেই ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে, ইরান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান এই কূটনৈতিক তৎপরতা আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে শান্তি প্রক্রিয়া লাইফ সাপোর্ট, দাবি ট্রাম্পের

1

জাতিসঙ্ঘে নতুন নেতৃত্বের বার্তা দিলেন মারিয়া এসপিনোসা

2

পবিত্র হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান

3

নিষিদ্ধ ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

4

অবসরের পরও আর্জেন্টিনার জার্সিতে ফিরতে পারেন মেসি

5

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

6

এমবোলোর সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

7

জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কী নেইমার?

8

জ্বালানি সংকট:বিয়ের অনুষ্ঠানে খাবার ‘এক পদের’ বেশি নয়

9

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

10

বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এলো ৫০০ টন

11

জামালপুরের কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

12

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির চেষ্টা

13

শিশুদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানাল ইউনিসেফ

14

সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন জামায়াত আমির

15

দান-সদকা কোথায় করবেন, কোথায় করবেন না

16

রামিসা হত্যার রায় আজ, আদালতে আসামিরা

17

মেসির অবসরের পর কে হচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক?

18

ঈদের দিন বর্জ্য অপসারণের সময় নির্ধারণ ঢাকা উত্তরের

19

সৌদিতে ৬ মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

20