অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বেঞ্চে বসেই কাটছে বিশ্বকাপ, অসন্তুষ্ট নেইমার

ছবি: সংগৃহীত



ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ খেললেও এখন পর্যন্ত আলো ছড়ানোর সুযোগ মেলেনি নেইমারের। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড মাঠে নেমেছেন মাত্র ১৪ মিনিট। তাই নিজের সীমিত ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

তবে ব্যক্তিগত হতাশাকে আড়াল করে দলের স্বার্থেই পেশাদার মনোভাব ধরে রেখেছেন তিনি। এমনটাই জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

ডান পায়ের কাফের চোট নিয়ে এবারের বিশ্বকাপে এসেছিলেন নেইমার। সে কারণে টুর্নামেন্টের শুরুতে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি ব্রাজিল। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে বদলি হিসেবে নেমে শেষ ১৪ মিনিট খেলেছিলেন তিনি। এরপর আর মাঠে নামার সুযোগ হয়নি তার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা দে সাও পাওলোকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘সে সন্তুষ্ট নয়, কিন্তু দারুণ আচরণ করছে। খুব ভালো অনুশীলন করছে। নেইমার অত্যন্ত ভদ্র, সম্মানজনক আচরণ করে এবং সতীর্থদের কাছে খুবই প্রিয়।’

ইতালিয়ান এই কোচের মতে, নেইমার শুধু মাঠেই নন। ড্রেসিংরুমেও দলের জন্য গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং উপস্থিতি পুরো দলের জন্য ইতিবাচক প্রভাব তৈরি করছে।

তিনি বলেন, ‘সে দলের জন্য গুরুত্বপূর্ণ একজন ফুটবলার। তার অসাধারণ মান আছে এবং সে খুবই বিনয়ী। আমি তাকে নিয়ে খুবই খুশি। অবশ্যই সে খেলতে চায়, যেমনটা সব সময়ই চেয়েছে।’

নেইমারের শারীরিক অবস্থারও প্রশংসা করেছেন ব্রাজিল কোচ। তার দাবি, এখন ৯০ মিনিট খেলার মতোই ফিট আছেন এই তারকা ফরোয়ার্ড। তবে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তিনি শুরু থেকেই খেলবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু জানাননি আনচেলত্তি।

তার ভাষায়, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো সে খেলতে পারবে। কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে বলা যায় না। ম্যাচের পরিস্থিতি ও দলের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে সোমবার (বাংলাদেশ সময়) নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে শুরুর একাদশে নেইমার সুযোগ পান কি না, সেটিই এখন ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহলের বিষয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

1

পেলে-মেসিকেও ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল

2

এখন পর্যন্ত দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু

3

আটকের পর প্রথমবার মাদুরোর ছবি প্রকাশ

4

বিশ্বকাপ যাঁদের ক্যারিয়ার বদলে দিয়েছে

5

সময় চাওয়ায় স্পিকার বললেন, বাকি চাহিয়া লজ্জা দেবেন না

6

রংপুরে ৪ খুন: যেসব প্রশ্নের উত্তর মিলছে না

7

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে মিসাইল হামলার দাবি

8

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

9

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

10

দুপুরের মধ্যে ৭ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টি

11

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২

12

ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ

13

চীন-রাশিয়া সম্পর্ক ‘আরও মূল্যবান’

14

বিশ্বকাপের যে অনন্য কীর্তি এখন শুধুই মেসির

15

ওয়েলকাম টু দ্য জঙ্গল-এ থাকছেন না সালমান খান

16

পুলিশকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার আ

17

রেফারিকে ‘জালিম’ বললেন মিশরের ফুটবলার জিকো

18

ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ

19

প্রতিপক্ষ হলেও মেসির ভক্ত, বিশেষ জার্সি উপহার দিচ্ছে কেপ ভা

20