অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

কুয়েতে ভেজাল মদ পানে ২৩ জনের মৃত্যু, মূলহোতা বাংলাদেশি

ছবি: সংগৃহীত

কুয়েতে ভেজাল মদ পান করে ২৩ জন মারা গেছেন। এ ঘটনায় দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দেশটির নিরাপত্তা বাহিনী দেশজুড়ে অভিযান চালিয়ে অন্তত ৬৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ভেজাল মদ উৎপাদন ও সরবরাহকারী চক্রের মূল হোতা হিসেবে একজন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কুয়েতে অ্যালকোহল আমদানি, উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। দেশটির আইন অনুযায়ী, এসব অপরাধের জন্য রয়েছে দীর্ঘমেয়াদি কারাদণ্ড ও ভারী জরিমানার বিধান। তবুও দীর্ঘদিন ধরে কিছু অপরাধী চক্র গোপনে আবাসিক ও শিল্প এলাকাজুড়ে গড়ে তুলেছিল অবৈধ মদের কারখানা। সম্প্রতি নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এমন ৬টি কারখানা ধ্বংস করেছে এবং আরও ৪টি স্থাপনা সিলগালা করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব কারখানায় অ্যালকোহলের পরিবর্তে মিশিয়ে দেওয়া হতো মিথানলসহ বিভিন্ন বিষাক্ত রাসায়নিক পদার্থ। কম খরচে দ্রুত মদ প্রস্তুত করার জন্য এ ধরনের রাসায়নিক ব্যবহার করা হলেও তা প্রাণঘাতী প্রমাণিত হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গ্রেপ্তারদের মধ্যে এক বাংলাদেশি নাগরিক এই চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছে। তার নেতৃত্বে দেশজুড়ে ভেজাল মদ সরবরাহ ও বিক্রির একটি নেটওয়ার্ক গড়ে উঠেছিল। তদন্তে জানা গেছে, ওই চক্রের সঙ্গে আরও কয়েকটি এশীয় দেশের নাগরিক জড়িত ছিল।

এছাড়া গ্রেপ্তার হওয়া এক নেপালি নাগরিক পুলিশের কাছে স্বীকার করেছে, কীভাবে তারা মিথানল মিশিয়ে এই মদ তৈরি করত এবং কোন পথে তা বিভিন্ন এলাকায় সরবরাহ হতো।

প্রথম দিকে এ ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর প্রকাশ পায়। তবে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩-এ। এখনও চিকিৎসাধীন রয়েছেন অন্তত ১৬০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের বেশিরভাগই এশিয়ার বিভিন্ন দেশের শ্রমিক, যারা জীবিকার জন্য কুয়েতে অবস্থান করছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

1

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতা জিয়াউল হকের মৃত্যু

2

ইডেন কলেজ-ঢাকা মেডিকেলসহ বিলুপ্ত হলো ছাত্রদলের যেসব কমিটি

3

মে মাসের ১৭ দিনে রেমিট্যান্স এলো ২১৮ কোটি ডলার

4

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

5

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট পরে এই গরমে মরেই যাবো : সালমান এফ

6

অপেক্ষায় থেকেই রোগীর মৃত্যু

7

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

8

দুই মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

9

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্

10

ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত জো

11

আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

12

ভারত মহাসাগরই ভবিষ্যৎ যুদ্ধের কেন্দ্র

13

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

14

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়

15

আজকের স্বর্ণের দাম

16

তৃণমূলের শেষ, নাকি বিজেপির শুরু? জানা যাবে আজ

17

অনুশীলনে মেসির শটে ভাঙল ফটোগ্রাফারের ক্যামেরা

18

ট্রাম্পের চাপের মধ্যেই নতুন ফেড প্রধানের শপথ

19

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

20