অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের এক পদক্ষেপেই বড় ধাক্কার মুখোমুখি ভারত

ছবি: সংগৃহীত

শুক্রবার দক্ষ বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির এ সিদ্ধান্তে বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারত। 

আদেশে বলা হয়, এখন থেকে যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী হিসেবে যেতে চাইলে বাড়তি এক লাখ ডলার অর্থ গুনতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা। যুক্তরাষ্ট্রের এ ভিসা এইচ-১বি ভিসা প্রোগ্রাম নামে পরিচিত। এ ভিসায় ভারত ও চীন থেকে বিপুল কর্মী প্রতি বছর দেশটিতে পাড়ি জমান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হঠাৎ নীতিগত পরিবর্তনের ফলে পরিবারগুলোর মধ্যে ‘গভীর বিঘ্ন’ ঘটতে পারে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে বিষয়টি সমাধানের আশা প্রকাশ করা হয়েছে। ভারত জানিয়েছে, নতুন নীতির পূর্ণ প্রভাব বিশ্লেষণ করছে কেন্দ্রীয় সরকার।

হোয়াইট হাউস এক কর্মকর্তা জানিয়েছেন, এই এক লাখ ডলার ফি শুধু নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে; বর্তমান ভিসাধারী বা নবায়নের জন্য এই ফি কার্যকর হবে না।

আলজাজিরা জানিয়েছে, এইচ-১বি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে কোম্পানিগুলো বিদেশি দক্ষ পেশাজীবীদের, বিশেষ করে বিজ্ঞানী, প্রকৌশলী, সফটওয়্যার প্রোগ্রামারদের কাজের জন্য তিন বছরের জন্য ভিসা দিয়ে আনে, যা ছয় বছর পর্যন্ত বাড়ানো যায়। ২০২৪ সালে এইচ-১বি ভিসা পাওয়াদের মধ্যে ভারতীয়রাই ছিল সর্বাধিক। দেশটির নাগরিকরা মোট আবেদনকারীর ৭১ শতাংশ ছিলেন।

ভারতের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি শিল্প সংস্থা ন্যাসকম বলেছে, মাত্র এক দিনের নোটিশে এই ফি কার্যকর করাটা ‘উদ্বেগজনক’। সংস্থাটি জানিয়েছে, এই হঠাৎ সিদ্ধান্ত ভারতীয় পেশাজীবীদের উপর প্রভাব ফেলবে এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটাবে।

ন্যাসকম এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের নীতিগত পরিবর্তন পর্যাপ্ত সময় দিয়ে বাস্তবায়ন করা উচিত, যাতে প্রতিষ্ঠান এবং ব্যক্তি উভয়েই নিজ নিজ পরিকল্পনা গ্রহণ করে ঝুঁকি কমাতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অতিরিক্ত খরচ যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী (ইনোভেশন) পরিবেশ এবং বিশ্বব্যাপী চাকরির বাজারে প্রভাব ফেলতে পারে।

শুক্রবার বাড়তি ফি ঘোষণার সময় ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, এইচ-ওয়ানবি ভিসার জন্য বছরে এক লাখ ডলার দিতে হবে এবং সমস্ত বড় কোম্পানি এতে রাজি আছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। যদি তুমি কাউকে প্রশিক্ষণ দিতে যাও, তাহলে আমাদের দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক হওয়া একজনকে প্রশিক্ষণ দেবে। আমেরিকানদের প্রশিক্ষণ দাও। আমাদের চাকরি কেড়ে নেওয়ার জন্য লোক আনা বন্ধ করো।

বাড়তি ফি আরোপের পক্ষে ট্রাম্প প্রশাসন বলেছে, কর্মসূচিটির অপব্যবহার রোধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত অর্থ পরিশোধ না করা হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

1

গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া উচিত ইসরায়েলের: জ্বালানিমন্ত্রী

2

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

3

পাশ্চাত্যের প্রতিরক্ষা বাজারে তুরস্কের উত্থান

4

ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে যে দাবিগুলো করেছেন পুতিন

5

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

6

৭০ বছরের ইতিহাসে প্রথমবার বার্ষিক লোকসানে হোন্ডা

7

বিশ্বকাপ ঘিরে ব্যবসার আশা, বাড়ছে শঙ্কা

8

এসএসসি ফল প্রকাশ ২০ জুলাই ঘোষণা

9

দেশের ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার মাত্রা বেশি

10

হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

11

কেন মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছে ট্র

12

বনানীর বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ফায়ার ইউনিট

13

ডিজিটাল লেনদেনে কমবে দুর্নীতি ও অর্থ পাচার : গভর্নর

14

সত্যিই কি বিয়ের পর ওজন বাড়ে? জেনে নিন

15

গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

16

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

17

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরি নাই—আদ্-দ্বীনের দাবি

18

চা শিল্পের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, উৎপাদন ও রপ্তানি ব

19

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণ

20