অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

ছবি: সংগৃহীত



কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ আজ রবিবারই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে ফিরছে। গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার পর দেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি বেড়ে লোডশেডিংও বৃদ্ধি পেয়েছিল।

আদানি পাওয়ার আজ রবিবার সকালে পাঠানো এক বার্তায় জানিয়েছে, ইউনিট-২ ভোর ৫টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময়) নির্ধারিত সময়ের আগেই সফলভাবে চালু করা হয়েছে। সকাল সাড়ে ১১টার মধ্যে ইউনিটটি জাতীয় গ্রিডে সিনক্রোনাইজ (সংযুক্ত) হওয়ার কথা রয়েছে। ফলে দুপুরের আগেই ইউনিটটি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার আশা করা হচ্ছে।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এর আগে রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত কেন্দ্রটির দুটি ইউনিট থেকে ঘণ্টায় এক হাজার ৪০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পর সরবরাহ নেমে আসে ৭৫৮ মেগাওয়াটে।
এর আগে কয়লা সরবরাহ সংকটেও কেন্দ্রটির উৎপাদন কমে এসেছিল। ঝড়ের কারণে গত ৭ আগস্ট থেকে কয়লা সরবরাহে বিঘ্ন ঘটে।

পরে আগস্টের শেষ দিকে কয়লা সরবরাহ বাড়লে উৎপাদনও বাড়তে শুরু করে। দিনের বেলায় কেন্দ্রটি প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ এক হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করছিল। উৎপাদন বাড়ার পরই একটি ইউনিটে কারিগরি ত্রুটি দেখা দিলে সেটি বন্ধ হয়ে যায়।

আদানি কেন্দ্রের ইউনিট বন্ধ হওয়ার সময় দেশের বিদ্যুৎব্যবস্থাও চাপে ছিল। গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৩৪৫ মেগাওয়াট।


এর বিপরীতে সরবরাহ করা হয় প্রায় ১২ হাজার ৭৮৮ মেগাওয়াট। ফলে ঘাটতি দাঁড়ায় তিন হাজার ৫৫৭ মেগাওয়াট। ওই দিন গড়ে প্রতি ঘণ্টায় দুই হাজার ৬৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এক হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। ২০১৭ সালে কেন্দ্রটির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। চাহিদা অনুযায়ী কেন্দ্রটি থেকে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ড রয়েছে। ফলে বন্ধ থাকা ইউনিটটি পুনরায় চালু হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের ঘাটতি কিছুটা কমবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

1

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

2

বাসের ভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

3

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

4

পাকিস্তানে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার শান্তি বৈঠ

5

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

6

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

7

সীমান্ত হত্যাকাণ্ড আর মেনে নেবে না সরকার

8

১৯ বছর পর আলোচনায় মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবি

9

শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন

10

‘এটা বাতিল করে দেখাও’ যুক্তরাষ্ট্রকে হারানোর পর ট্রাম্পকে বে

11

বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

12

কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: পূর্ব তিমুর প্রে

13

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে বাংলাদেশ অর্থনীতি

14

২৪ ঘণ্টার মধ্যেই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: শেহবাজ শ

15

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

16

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

17

ঘুমের ঘাটতিতে বাড়ছে ক্যানসারের ঝুঁকি

18

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্

19

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

20