অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান সৌদি যুবরাজের

ছবি: সংগৃহীত



মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান 'উত্তেজনা কমাতে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা এবং কূটনৈতিক সমাধানের পথ তৈরি করতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের জন্য সব ধরনের প্রচেষ্টার গুরুত্ব' তুলে ধরেছেন।

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সৌদি যুবরাজ। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

সৌদি যুবরাজের এই অবস্থান এমন এক সময়ে এসেছে, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আঞ্চলিক উদ্বেগের মধ্যেই রিয়াদ পরিস্থিতি শান্ত করার পক্ষে অবস্থান নিয়েছে।

ট্রাম্প এর আগে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেন। তিনি দাবি করেন, আলোচনায় অগ্রগতি হওয়ায় সাময়িকভাবে হামলা বন্ধ রাখা হয়েছে।

তবে, এর আগে, ট্রাম্প বলেছিলেন, ইরান ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো হামলা 'না' চালানোর অনুরোধ করেছে এবং একটি চুক্তির কাঠামো তৈরি হয়েছে। এ দাবির বিষয়ে তেহরানের পক্ষ থেকে সরাসরি কোনো সমর্থন পাওয়া যায়নি।

সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে উত্তেজনা প্রশমন এবং আলোচনার পথই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ৩৯ লক্ষ্যবস্তুতে হামলার দাবি হিজবুল্লাহর

1

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

2

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

3

মেসির গোলে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়

4

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে

5

ইরানকে আত্মসমর্পণ করতে হবে : ট্রাম্প

6

এমবাপ্পে’ বলায় এনসিপিকে খোঁচা দিলেন তাসনিম জারা

7

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, পেল সুইজারল্যান্ডকে

8

যুক্তরাজ্যের রাজনীতিতে ইসরায়েলি লবিং বিতর্ক

9

বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : আব্বাস আরাগচি

10

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলতে পিটিশন, লাখো ভক্তের স

11

দুবাই থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

12

যে দামে কেনা যাবে প্রতি ভরি স্বর্ণ

13

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭২৭৪০

14

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

15

পুতিনকে খোলাচিঠি দিয়ে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব জেলেনস্

16

ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

17

তিউনিসিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করল সুইডেন

18

ছাত্রদলের ২৯ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

19

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

20