ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অনিশ্চয়তা, আবারও তেলের দাম বৃদ্ধি

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তেহরানের ইউরেনিয়াম মজুদ ও হরমুজ প্রণালী নিয়ে দুই দেশের অবস্থানগত অচলাবস্থা বাজারে প্রভাব ফেলেছে।

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (২২ মে) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৪ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৮ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছায়।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১ দশমিক ৭৩ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৮ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে বৃহস্পতিবার উভয় বেঞ্চমার্কে প্রায় ২ শতাংশ দাম কমে গিয়েছিল, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ছিল। সেই পতনের পরদিনই বাজারে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অগ্রগতি না হওয়ায় এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বজায় থাকায় বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে তেলের দামে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন আটক থেকে মুক্ত ইরানি নাবিকরা এখন পাকিস্তানে

1

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

2

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

3

তারেক রহমান আমাদের কাজী নজরুল: চিফ হুইপ

4

শুরু করার জন্য কখনোই দেরি হয় না’, ৬৮-তে জোসের দৌড় ভাইরাল

5

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

6

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের বিতর্কিত রেফারি

7

ইসরায়েলকে ভালোবাসি, নেতানিয়াহুকে নয়: হিলারি

8

আরব আমিরাত ও জাহাজে হামলাকে ‘অযৌক্তিক’ বললেন ম্যাক্রোঁ

9

ইরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৩৪

10

প্রিয় দলের হার সহ্য করতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

11

মার্কিন অবরোধ ভেঙে এশিয়ায় পৌঁছালো ইরানের তেলবাহী সুপার ট্যাং

12

ডিসি সম্মেলনে আসছে প্রায় ৫০০ প্রস্তাব

13

ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের এক হাতে তিন ঘড়ি, ছবি ভাইর

14

জ্বালানি আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রকে তোপে রাশিয়া

15

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

16

যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরিতায় বাড়ল তেলের দাম

17

কাতারের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া

18

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল

19

জ্বালানি তেল নিয়ে নাটক করলো সরকার

20