অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে এই ভূমিকম্পের ঘটনা ঘটে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর কেন্দ্রের গভীরতা ছিল আনুমানিক ১৪০ কিলোমিটার।

ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামি নিয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো ঝুঁকি নেই। তবে কম্পনের প্রভাবে কোথাও ক্ষয়ক্ষতি হয়েছে কি না কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিএনও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ভুলবশত ৯.৯ মাত্রার একটি ভূমিকম্পের আগাম সতর্কতা প্রকাশ করেছিল। ওই সতর্কতায় জাপানের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পনের আশঙ্কা জানানো হয়। তবে সংস্থাটির নিজস্ব পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৯। সতর্কতায় উল্লেখ করা ৯.৯ মাত্রার ভূমিকম্প বাস্তবে ঘটলে তা রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হতো।

কামচাতকা উপদ্বীপ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্পপ্রবণ এলাকা ‘রিং অব ফায়ার’-এর অন্তর্ভুক্ত। এই টেকটোনিক বলয় প্রশান্ত মহাসাগরের চারপাশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত। ভূত্বকের বিভিন্ন টেকটোনিক প্লেটের নড়াচড়া ও পারস্পরিক সংঘর্ষের কারণে এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

এর আগে গত বছরের জুলাই মাসে কামচাতকা অঞ্চলের উপকূলের কাছে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে একটি উপকূলীয় গ্রামের কিছু অংশ সমুদ্রে তলিয়ে যায়। এ কারণে অঞ্চলটিতে নতুন করে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ভূমিকম্পপ্রবণ প্রশান্ত মহাসাগরীয় এলাকার ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি ও রনি

1

৯ বছরের মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ

2

সাইবার হামলার শঙ্কায় বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

3

রাতভর মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়?

4

মেসিকে অনেক ভালোবাসি: আবেগাপ্লুত স্কালোনি

5

ফাইনালের আগে মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা

6

হাসনাতের ওপর হামলার নিন্দা জানাল যুবশক্তি

7

মিলে-মিশে ভিসা সমস্যার সমাধান করব- ভারতীয় হাইকমিশনার দীনেশ

8

বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ মার্কিন কর্মকর্ত

9

রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

10

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির ব

11

এবারের বিশ্বকাপের সেরা ২ দলের নাম জানালেন ইয়ামাল

12

ম্যারাডোনার বিষাদের শহর ডালাসে মেসিদের সামনে অস্ট্রিয়া

13

সিইসির ভাইয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর গুরুতর অভিযোগ

14

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

15

ইসরায়েলকে সমর্থনের কারণেই কি নিরাপত্তা পরিষদের ভোটে হারল জার

16

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সতর্ক ইসরায়েল

17

কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

18

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

19

আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট, কোথায় থাকবেন কোন শিল্পী? জ

20